শনিবার, ১১ জুলাই অবার্ন হিলসের গ্রেট লেকস ক্রসিং আউটলেটসে গোলাগুলির পর ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ/Richard Burr, The Detroit News
অবার্ন হিলস, ১২ জুলাই : মেট্রো ডেট্রয়েট এলাকায় মাত্র আট দিনের ব্যবধানে শপিং মলে দ্বিতীয়বারের মতো প্রাণঘাতী গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার অবার্ন হিলসের গ্রেট লেকস ক্রসিং আউটলেটস মলের ফুড কোর্টে গুলিতে পন্টিয়াকের ২০ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত এবং এক তরুণী আহত হয়েছেন। ঘটনার আগে মলের একটি শৌচাগারে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
অবার্ন হিলস পুলিশ বিভাগের ডেপুটি চিফ স্কট ম্যাকগ্রা জানান, বিকেল প্রায় ৫টা ২০ মিনিটে ফুড কোর্টে এ গোলাগুলির ঘটনা ঘটে। এতে পন্টিয়াকের ২০ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হন। গুলিবর্ষণের অভিযোগে ডেট্রয়েটের ২২ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ যুবককে আটক করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তি দাবি করেছেন, নিহত যুবক ও তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি আগে মলের একটি শৌচাগারে তাকে আক্রমণ করেছিলেন। হামলাকারীর কাছে গোপন পিস্তল রাখার বৈধ লাইসেন্স রয়েছে বলেও তিনি জানান।
গোলাগুলির খবর পেয়ে মলের ভেতরে টহলরত অবার্ন হিলস পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তি ও সন্দেহভাজন হামলাকারীকে খুঁজে পায়। পরে অভিযুক্ত ব্যক্তি কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় ১৯ বছর বয়সী এক তরুণীও আহত হয়েছেন। তবে তার আঘাত প্রাণঘাতী নয় বলে নিশ্চিত করেছেন ডেপুটি চিফ ম্যাকগ্রা। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত আরেক ব্যক্তিকে খোঁজা হচ্ছে। তাকে একজন আফ্রিকান-আমেরিকান পুরুষ হিসেবে শনাক্ত করা গেছে।
ম্যাকগ্রা জানান, মলের ফুড কোর্টসংলগ্ন শৌচাগারে পন্টিয়াকের যুবক ও ডেট্রয়েটের যুবকের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে ফুড কোর্টে তাদের আবার মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় পন্টিয়াকের যুবকের সঙ্গে আরেক সন্দেহভাজন ব্যক্তি যোগ দেন। তবে ওই বিরোধের প্রকৃত কারণ বা গোলাগুলির উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় বলে জানান তিনি।
ডেপুটি চিফ স্কট ম্যাকগ্রা ঘটনাটিকে একটি "বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা" হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সোমবারের মধ্যেই এ ঘটনায় সম্ভাব্য ফৌজদারি অভিযোগের বিষয়টি ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটরের কার্যালয়ে উপস্থাপন করা হতে পারে। তদন্তে সহায়তার জন্য প্রত্যক্ষদর্শীদের (248) 370-9444 নম্বরে অবার্ন হিলস পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
ঘটনার পর রাত ৮টা ৪০ মিনিটের দিকে গ্রেট লেকস ক্রসিং আউটলেটস মলটি বন্ধ করে দেওয়া হয়। তখন বিশাল পার্কিং এলাকায় হাতে গোনা কয়েকটি গাড়ি ছাড়া প্রায় সবই খালি ছিল। ঘটনাস্থলে অবার্ন হিলস পুলিশের পাশাপাশি ওকল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয় এবং ম্যাকম্ব কাউন্টি শেরিফের ক্রাইম সিন ইউনিট তদন্তে অংশ নেয়।
ওকল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয় এক ফেসবুক বিবৃতিতে জানায়, "জরুরি সেবাকর্মী ও তদন্তকারীদের নিরাপদে কাজ করার স্বার্থে সবাইকে ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ করা হচ্ছে।" তবে রাত প্রায় ৮টা ৪৫ মিনিটেও মলের বাইরে এএমসি (AMC) মুভি থিয়েটারের কাছে কয়েকজনকে অবস্থান করতে দেখা যায়।
উল্লেখ্য, অবার্ন হিলসের এই ঘটনা মেট্রো ডেট্রয়েট অঞ্চলের কোনো শপিং মলে গত আট দিনের মধ্যে দ্বিতীয় প্রাণঘাতী গোলাগুলির ঘটনা। এর আগে ৩ জুলাই ডিয়ারবর্নের ফেয়ারলেন টাউন সেন্টারে গোলাগুলিতে দুজন নিহত এবং একজন আহত হয়েছিলেন।
Source & Photo: http://detroitnews.com