ওয়ারেনে ইনফিনিটি হোম হেল্প এলএলসির উদ্বোধন

আপলোড সময় : ১৩-০৬-২০২৩ ০১:৫৮:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৬-২০২৩ ০১:৫৮:৫৬ পূর্বাহ্ন
ওয়ারেন, ১৩ জুন : গত রোববার নগরীতে ইনফিনিটি হোম হেল্প এলএলসির অফিস উদ্বোধন করা হয়েছে। অনুষ্টানের শুরুতে ইনফিনিটি হোম হেল্পের সিইও দিনিয়া ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ কেক কেটে অফিস উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের মার্কেটিং ডিরেক্টর মোশারফ আহমেদ। উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, স্টাডি গ্লোবালাইজার এর সিইও সাইফুর রহমান, রাজনৈতিক নেতা মাহাবুব রাববী খান, স্বপ্ন সুপার মার্কেটের কর্নধার ইমন আহমেদ, ওয়ারেন সিটির কাউন্সিলর প্রার্থী শাব্বির খান। উপস্থিত ছিলেন দীপু চৌধুরী, জিয়াউল ইসলাম, মিজানুর রহমান রাজেল, মতিউর রহমান খান, জুয়েল আহমেদ।

ইনফিনিটি হোম হেল্প মূলতো বয়স্ক এবং শারীরিক ভাবে যাদের হেল্প প্রয়োজন যেমন খাবার প্রস্তুত, কেনাকাটা, ঔষধ, ঘরের কাজ, গ্রুমিং, ড্রেসিং, লন্ড্রি, যানবাহন সুবিধা সহ নানা ধরনের সেবা প্রদান করে থাকে। অনুষ্টান শেষে আগত বিশেষ অতিথিদের হাতে ইনফিনিটি হোম হেল্পের পক্ষ থেকে বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন উক্ত প্রতিষ্ঠানের সিইও দিনিয়া ইসলাম।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com