ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ১২:০০:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ১২:০০:৩৪ অপরাহ্ন
ঢাকা, ২৬ জুলাই : পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, গুম, খুন, আয়নাঘর এবং জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
রোববার বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্র সংস্কার ফোরাম পৃথকভাবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেয়। অভিযোগে দুই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ‘ঊর্ধ্বতন নেতৃত্বের দায়’ (Superior Responsibility) তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গ্রেফতারের আবেদন জানানো হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, অভিযোগ জমা পড়লেই কাউকে অভিযুক্ত বা আসামি বলা যায় না। প্রথমে অভিযোগ রেজিস্ট্রারভুক্ত হবে, এরপর তদন্ত সংস্থা তদন্তযোগ্য মনে করলে আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে।
অভিযোগকারী সংগঠনগুলোর দাবি, সংশ্লিষ্ট ঘটনাগুলোর সময় রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্বে থাকা দুই সাবেক রাষ্ট্রপতির ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। রাষ্ট্র সংস্কার ফোরাম বিশেষভাবে জুলাই গণঅভ্যুত্থান ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভূমিকা তদন্ত এবং তার গ্রেফতারের আবেদন করেছে।
উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর আজ সপরিবারে বঙ্গভবন ত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তার স্থানত্যাগের পরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আইনি পদক্ষেপের খবর সামনে এলো।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com