আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের প্রার্থী পরিচিতি সভা

আপলোড সময় : ১৪-০৬-২০২৩ ০১:৫৮:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৬-২০২৩ ০১:৫৮:৫৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ১৪ জুন :  গতকাল মঙ্গলবার বিকেলে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের উদ্যোগে  প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এগ হারবার টাউনশীপের একটি ভেনুতে অনুষ্ঠিত এই সভায় আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকরা অংশগ্রহন করেন। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউ জার্সি  রাজ্যের প্রাক্তন সিনেট সভাপতি স্টিভ সুইনি। আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান সভায় আগত ডেমোক্র্যাটিক দলের নেতা ,কর্মী ও সমর্থকদের স্বাগত  জানান ।

সভায়  আগামী  নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে দক্ষিন এশীয় অভিবাসীদের মধ্য থেকে কমিশনার এট লারজ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী হাবীব রেহমান, হেক্টর তাভারেজ, এসেম্বলিম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আলফনসো হ্যারেল, শেরিফ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এরিক শেফলার, আটলান্টিক সিটির কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আনজুম জিয়াসহ  বিভিন্ন  পদে  প্রতিদ্বন্দ্বিতাকারীরা উপস্থিত ছিলেন। এছাড়া সভায়  এশিয়ান  আমেরিকান ডেমোক্র্যাটিক নেতা জহিরুল ইসলাম বাবুল, আব্দুর রফিক, সুব্রত চৌধুরী, সোহেল আহমদ, সুমন মজুমদার, হুয়ান লি, জে শাহ,বিনোদ ভেলোর, প্রমুখ উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য নিউ জার্সি রাজ্যের  নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থীদের জয়যুক্ত করার জন্য আহবান জানান। আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান সভা সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com