রাজশাহী, ২ দুবাইয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা ‘ল ফার্ম’ নিয়োগ করেছি। আমাদের চেষ্টা আমরা করছি। আমরা আশা করছি, বেল ক্যানসেল করতে পারব এবং দ্রুত সময়ের মধ্যে তাকে ফেরত আনতে পারব।
রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনস ড্রিল শেডে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে পুলিশের সব ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি হোম সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাইয়ে আমাদের যে ইউএই’র অ্যাম্বাসেডর আছেন, তার সঙ্গে কথা বলেছে। কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি । এই বিষয়টায় শুধুমাত্র। তাকে ইন্সট্রাকশন দেওয়া হয়েছে। বেল ক্যানসেলেশনের জন্য তিনি পার্সিউ করবে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘খবর পেয়েছি তাকে অন কন্ডিশন তার ইউএই লিভ না করার শর্তে বেল দিয়েছে। কী কী শর্ত আছে- আমি সার্টিফাইড কপিটা যোগাড় করতে বলেছি। আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, যেন এই বেল ক্যানসেলেশনের জন্য তারা পার্সিউ করে।’
সভায় সভাপতিত্ব করেন পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। এ সময় রাজশাহী রেঞ্জ ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।