বিয়ের প্রতিশ্রুতিতে সম্পর্ক : শাস্তির  বিধান নিয়ে হাইকোর্টের রুল

আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ১২:৫০:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ১২:৫০:১৪ অপরাহ্ন
ঢাকা, ৪ আগস্ট : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের ঘটনায় শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা সম্পর্ককে ‘বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি’র ভিত্তিতে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার বিধান কেন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬’-এর মাধ্যমে সংযোজিত সংশ্লিষ্ট বিধান কেন সংবিধানবিরোধী, অকার্যকর ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
এর আগে একই বিষয়ে দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেছিলেন। সর্বশেষ সম্পূরক রুলের মাধ্যমে সংশোধিত আইনটির সাংবিধানিক বৈধতার বিষয়টি আরও স্পষ্টভাবে নির্ধারণ করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।
রিটে বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা ব্যক্তিগত সম্পর্ককে ‘বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি’র অভিযোগে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করার বিধান অস্পষ্ট, বৈষম্যমূলক এবং সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণেই সংশোধিত আইনের সংশ্লিষ্ট বিধানের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com