ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতিকে প্যারিসে সংবর্ধনা

আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০২:০৪:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০২:০৪:১১ পূর্বাহ্ন
লন্ডন, ৭ আগস্ট : প্যারিস বাংলা প্রেসক্লাবের উদ্যোগে যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট লেখক, গবেষক, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমানের প্যারিস সফর উপলক্ষে এক প্রাণবন্ত মতবিনিময় সভা ও প্রীতিসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্সের প্যারিসের অভারভিলিয়ের এলাকার একটি রেস্টুরেন্টে গত বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান।
অনুষ্ঠানের শুরুতে প্যারিস বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে শাহেদ রাহমানকে বরণ করে নেন।
আলোচনায় বক্তারা শিক্ষা, সাহিত্য, গবেষণা ও সাংবাদিকতায় মুহাম্মদ শাহেদ রাহমানের দীর্ঘদিনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মুক্ত আলোচনা পর্বে প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা এবং ডিজিটাল যুগে সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহেদ রাহমান বলেন, "প্রবাসের মাটিতে আমাদের কলমের দায়িত্ব অনেক বড়। আমরা শুধু আজকের খবরই লিখব না, আমাদের লিখতে হবে ৫২, ৭১ আর নজরুল-রবীন্দ্রনাথের গল্প। নতুন প্রজন্ম যেন শিকড় ভুলে না যায়, সেজন্য সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই।"
সভাপতির বক্তব্যে এনায়েত হোসেন সোহল বলেন, প্যারিসে কর্মরত সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য এ ধরনের আয়োজন খুবই জরুরি। শাহেদ ভাইয়ের মতো গুণী মানুষের পরামর্শ আমাদের পথ চলাকে আরও মসৃণ করবে।"
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্যারিস বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারের একটি সুদৃশ্য রেপ্লিকা স্মারক হিসেবে প্রদান করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের শিক্ষা-গবেষণা সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, তথ্য-প্রযুক্তি সম্পাদক ইকবাল মারুফ দপ্তর সম্পাদক, মোহাম্মদ ফখরুজ্জামান এবং সদস্য শাবুল আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ। পরে প্রধান অতিথির সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য মুহাম্মদ শাহেদ রাহমান সুনামগঞ্জের সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ। বর্তমানে তিনি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি। একই সাথে তিনি ঢাকা পোস্ট, বাংলা মিরর নিউজ, বাংলা সংলাপ ও ইউকে বাংলা গার্ডিয়ান, জগন্নাথপুর টাইমস -এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com