পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন

আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ১২:০৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ১২:০৫:৫৮ অপরাহ্ন
পন্টিয়াক, ৭ আগস্ট : পন্টিয়াকের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে এ সপ্তাহে সংঘটিত গোলাগুলিতে একজন নিহত ও একজন আহত হওয়ার ঘটনায় সন্দেহভাজনকে শনাক্ত করতে জনসাধারণের সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ।
তদন্তকারীদের মতে, মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে টেলিগ্রাফ রোড ও ওয়েস্ট কেনেট রোডের কাছে ক্যান্ডেললাইট লেনের ৩০ ব্লকের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গোলাগুলির খবর পেয়ে ওকল্যান্ড কাউন্টি শেরিফের ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ জানায়, ডেপুটি ও জরুরি চিকিৎসাকর্মীরা সেখানে পৌঁছে একটি অ্যাপার্টমেন্টের বাইরে ৩৯ বছর বয়সী পন্টিয়াকের এক বাসিন্দাকে হাতে গুলিবিদ্ধ অবস্থায় পান। কর্মকর্তারা জানান, অ্যাপার্টমেন্টের বাইরের স্টর্ম ডোর ভাঙা ছিল এবং সামনের প্রবেশপথের চারপাশে একাধিক গুলির চিহ্ন পাওয়া যায়।
ডেপুটিরা অ্যাপার্টমেন্টে প্রবেশ করে ৫৩ বছর বয়সী এক ব্যক্তিকে শরীরের ওপরের অংশে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন। জরুরি সেবাদানকারীরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তদন্তকারীরা নিহত ব্যক্তিকে পন্টিয়াকের বাসিন্দা জেথ্রো জ্যাকসন জুনিয়র হিসেবে শনাক্ত করেছেন।
পুলিশ জানায়, আহত ওই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ সময় অ্যাপার্টমেন্টের বাইরে থেকে একাধিক ব্যবহৃত গুলির খোসা (শেল কেসিং) উদ্ধার করেছে পুলিশ।
ঘটনা বা সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে ওকল্যান্ড কাউন্টি শেরিফের অফিসের (248) 858-4950 নম্বরে অথবা ক্রাইম স্টপার্স অব মিশিগান-এর 1-800-SPEAK-UP নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com