বাংলাদেশি কমিউনিটির ঐক্য ও পারস্পরিক সহযোগিতার আহ্বান

টরন্টোতে মিনহাজ চৌধুরীকে সংবর্ধনা

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৯:৩৮:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৯:৩৮:৫৯ পূর্বাহ্ন
ডেনফোর্থ, (টরন্টো) ১০ আগস্ট : যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক সংগঠন ‘সাউথ এশিয়ান আমেরিকান লেবার’ (আসাল)-এর মিশিগান চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ও ডেমোক্রেটিক পার্টির নেতা মিনহাজ চৌধুরীর কানাডা সফর উপলক্ষে টরন্টোতে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাত ১০টায় ডেনফোর্থে অবস্থিত ‘সাপ্তাহিক ভোরের আলো’ পত্রিকা কার্যালয়ে টরন্টোর বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
‘সাপ্তাহিক ভোরের আলো’র সম্পাদক ও কমিউনিটি ব্যক্তিত্ব খন্দকার আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক ও রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, পিএইচএফ।
সংবর্ধিত অতিথি মিনহাজ চৌধুরী তাঁর সংক্ষিপ্ত কানাডা সফরে স্থানীয় বাংলাদেশি প্রবাসী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে প্রবাসীদের অংশগ্রহণ এবং শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় ‘আসাল’-এর সামাজিক ভূমিকার কথা তুলে ধরেন।
মিনহাজ চৌধুরী বলেন, প্রবাসে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কানাডা ও যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির মধ্যে অভিজ্ঞতা ও সহযোগিতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের প্রবাসী সমাজ আরও এগিয়ে যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে খন্দকার আব্দুল আহাদ বলেন, ডেমোক্রেটিক পার্টির মতো মূলধারার রাজনীতিতে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। মিনহাজ চৌধুরীর এ সফর কানাডা ও যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির পারস্পরিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন রোটারিয়ান মঈন চৌধুরী, ইমন চৌধুরী ওয়েছ, ইঞ্জিনিয়ার আবু জাহির মোহাম্মদ সাকিব, গিয়াস আহমদ, সাংবাদিক আব্দুল বাতিন ফয়সাল, নাসির খান, রোটারিয়ান তপু রায়, আলমগীর কবির, তাছনিম রহমান চৌধুরী, নুরুল আবিরসহ আরও অনেকে।
বক্তারা মিনহাজ চৌধুরীর সাফল্য কামনা করে প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। সভায় উপস্থিত প্রবাসীরা মিনহাজ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com