বামিংহাম, ১৭ আগস্ট : বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বিশ্বজুড়ে সিলেটবাসীদের ঐক্য, সংস্কৃতি সংরক্ষণ ও কল্যাণ সাধনের দীপ্ত শপথে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে-এর ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন করা হয়েছে।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে-এর কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং যুবসংগঠক শাহ শাফি কাদির ও ক্রিকেটার সৈয়দ ছায়েম করিমের যৌথ পরিচালনায় গতকাল ১৬ আগস্ট বামিংহামে এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কেন্দ্রীয় কো-কনভেনর আলহাজ্ব মসুদ আহমদ, উপদেষ্টা সুরাবুর রহমান, মধু মিয়া, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, আমিনুল ইসলাম বেলাল, জয়নাল ইসলাম, মুজিবুর রহমান, জহির আলী ও রকিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কাউন্সিল অধিবেশনে মোহাম্মদ আশিক মিয়াকে কনভেনর এবং ড. জসিম আহমেদ জোশকে কো-কনভেনর করা হয়। এছাড়া বাদরুল আলম চৌধুরী, জুবায়ের আলম, আমিনুর রহমান সুমন, জাহাঙ্গীর বখত, বদরুজ্জামান বদর, এরশাদ আলী ও গিয়াস মিয়াকে জয়েন্ট কনভেনর করা হয়।
মো. আব্দুল মুহিতকে সদস্যসচিব, ফখরুল ইসলাম রিপন, মুরাদউদ্দিন আহমেদ শারীফ, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন ও মোজাম্মেল হোসেন মিয়াকে সহকারী সচিব, রফিকুর রহমান রফুকে অর্থসচিব এবং রুহুল আহমদ লিটনকে সহকারী অর্থসচিব করে ৪১ সদস্যবিশিষ্ট ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন করা হয়।
কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর কমিটির নাম ঘোষণা করলে উপস্থিত নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা করতালির মাধ্যমে তা সমর্থন ও স্বাগত জানান।
সিলেটবাসীদের ভালোবাসা, আস্থা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে নবগঠিত কমিটি। ‘ঐক্যে শক্তি, সেবায় সমৃদ্ধি’—এই প্রত্যয়কে ধারণ করে সিলেটবাসীর অধিকার আদায়, সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণে নিজেদের নিবেদিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন কমিটির নেতৃবৃন্দ।
নতুন কমিটি ভবিষ্যতেও সকলের সক্রিয় সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেছে। উপস্থিত নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের অনেকেই আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, সংগঠনের কেন্দ্রীয় কনভেনর, কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর আগামী ১১ অক্টোবর লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে অনুষ্ঠিতব্য সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন তথা ‘সিলেটি উৎসব’ সফল করতে সবার উপস্থিতি, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।