হবিগঞ্জ, ১৭ আগস্ট : অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক অন্য দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিব।
পুলিশ জানায়, ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। প্রশাসনের অনুমতি ছাড়াই তারা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। সার্বিক বিশৃঙ্খলার আশঙ্কায় কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।
পুলিশের বাধা উপেক্ষা করে জড়ো হওয়ার চেষ্টা করলে শহরের কোর্ট মসজিদ এলাকায় প্রথমে মির্জা সুমন ও রাকিবকে আটক করা হয়। এর প্রায় আধা ঘণ্টা পর, বিকেল সাড়ে ৫টার দিকে একই এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব মাহদী হাসানকে আটক করা হয়।