আটলান্টিক সিটিতে শ্রী বলরাম জয়ন্তী  পালিত

আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১২:২৬:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১২:২৬:৩৯ অপরাহ্ন
আটলান্টিক সিটি, ২৮ আগস্ট: নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে শ্রী বলরাম জয়ন্তী ও বলরাম পূর্ণিমা উপলক্ষে এক আধ্যাত্মিক ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সিটির ১৪১১ পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে স্থানীয় কৃষ্ণভক্তদের উদ্যোগে এ ধর্মসভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা ধর্মসভার বিভিন্ন পর্বে ছিল ‘বলরাম জয়ন্তীর মর্মকথা’ শীর্ষক আলোচনা, পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, হরিনাম সংকীর্তন, মালা জপ, সমবেত প্রার্থনা, ভজন ও কীর্তন।
ধর্মসভার বিভিন্ন পর্বে কৃষ্ণভক্ত সুমন মজুমদার, প্রদীপ দে, ইন্দিরা চৌধুরী, মিনু নন্দী, সোমা, সুমি মজুমদার সরকার, সোমা বিশ্বাসসহ অন্যরা অংশগ্রহণ করেন। পরে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা ও আদিগুরু প্রভু বলরামের শুভ আবির্ভাব তিথিকে কেন্দ্র করে বলরাম জয়ন্তী ও বলরাম পূর্ণিমা অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়।
ধর্মসভার আয়োজকদের পক্ষে পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার ধর্মসভায় অংশগ্রহণ করে অনুষ্ঠানটি সফল ও সার্থক করে তোলায় সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com