আমেরিকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী

মাধবপুরের সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০১:৩৮:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০১:৫৭:২৭ পূর্বাহ্ন
মাধবপুরের সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার
মাধবপুর (হবিগঞ্জ), ১০ সেপ্টেম্বর : হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মাধবপুর পৌরসভার একাধিকবার নির্বাচিত সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মাধবপুর পৌর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
পুলিশ সূত্রে জানা গেছে, চেক ডিজঅনারের পৃথক তিনটি মামলায় শাহ মো. মুসলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মামলাগুলো ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও ঢাকার বিভিন্ন আদালতে দায়ের করা হয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে এসব গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মাধবপুর থানা-পুলিশ অভিযান চালায়। পরে পৌর এলাকার স্বপন মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, শাহ মো. মুসলিমের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব পরোয়ানার ভিত্তিতেই মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শাহ মো. মুসলিম দীর্ঘদিন ধরে মাধবপুরের রাজনীতি ও স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি একাধিকবার মাধবপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবেও তিনি এলাকায় পরিচিত। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মাধবপুর পৌর এলাকায় আলোচনা শুরু হয়। তবে গ্রেপ্তারি পরোয়ানা ও মামলাগুলোর বিষয়ে শাহ মো. মুসলিমের পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন

রাষ্ট্রপতি ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন