আমেরিকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696 উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত

পরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ, কোয়ালিটি ডেইরির বেকারিতে উৎপাদন বন্ধ

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ১১:৩০:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ১১:৩০:৪০ পূর্বাহ্ন
পরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ, কোয়ালিটি ডেইরির বেকারিতে উৎপাদন বন্ধ
ল্যান্সিং, ৯ অক্টোবর: পরিচ্ছন্নতা ও পোকামাকড় নিয়ন্ত্রণসংক্রান্ত সমস্যার কারণে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ল্যান্সিংয়ে নিজেদের বেকারিতে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রেখেছে ‘কোয়ালিটি ডেইরি কোম্পানি’ (Quality Dairy Co.)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, গ্রাহকেরা তাদের ওপর আস্থা রেখে খাবার গ্রহণ করেন এবং সেই দায়িত্বকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। সমস্যাগুলো সমাধানে বাইরের বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে। অঙ্গরাজ্যের সব শর্ত পূরণ করার পরই বেকারিতে পুনরায় উৎপাদন শুরু করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, উৎপাদন ব্যাহত হওয়ায় প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে দুঃখিত। গ্রাহকদের ধৈর্য ও অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে কোম্পানিটি জানায়, এ বিষয়ে নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
মিশিগান স্টেট ইউনিভার্সিটির কয়েক প্রজন্মের শিক্ষার্থীদের কাছে ‘কিউডি’ (QD) নামে পরিচিত কোয়ালিটি ডেইরি ল্যান্সিংয়ের একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। চলতি বছর প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রমের ৯০তম বর্ষ উদযাপন করছে। কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বৃহত্তর ল্যান্সিং এলাকায় তাদের ২৬টি দোকান রয়েছে।
কোয়ালিটি ডেইরির পণ্যের তালিকায় রয়েছে মিশিগানে উৎপাদিত বিভিন্ন দুগ্ধজাত পণ্য, দুধ, ‘পেপারমিন্ট স্টিক’ ও ‘পাম্পকিন পাই’-এর মতো মৌসুমি স্বাদের আইসক্রিম, মিশিগানের আপেল থেকে তৈরি সাইডার এবং ডোনাট।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম