আমেরিকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু

ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১

  • আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০২:২০:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০২:২০:২২ পূর্বাহ্ন
ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১
ম্যাডিসন হাইটস, ৩১ অক্টোবর : ম্যাডিসন হাইটসের একটি ‘স্পিরিট হ্যালোউইন’ দোকানে গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন আরেক যুবকও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৩০ অক্টোবর দুপুর ২টার কিছু পরে ১৪ মাইল রোডের কাছে জন আর রোডের ৩২০০০ ব্লকে অবস্থিত ওই খুচরা বিক্রয়কেন্দ্রে গোলাগুলির খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, ডেট্রয়েটের ২১ বছর বয়সী এক যুবক এবং ওক পার্কের ২১ বছর বয়সী আরেক যুবকের মধ্যে সংক্ষিপ্ত তর্কবিতর্কের জেরে গোলাগুলির ঘটনা ঘটে।
এতে ডেট্রয়েটের ওই যুবক একাধিক গুলিবিদ্ধ হন। জরুরি চিকিৎসাকর্মীরা পৌঁছানোর আগ পর্যন্ত পুলিশ সদস্যরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকেই ওক পার্কের যুবককে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে। এ সময় গোলাগুলিতে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা একটি ৯ মিলিমিটার হ্যান্ডগানও উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গোলাগুলির পর ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি সন্দেহভাজন ওই যুবককে মারধর করেন। এতে তিনিও আহত হন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাঁকে পুলিশের হেফাজতে নেওয়া হবে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হতে পারে।
তদন্তকারীদের ধারণা, ঘটনার আগে থেকেই ওই দুই যুবকের মধ্যে পরিচয় ছিল। তবে তাঁদের মধ্যে বিরোধের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
এ ঘটনায় কারও কাছে কোনো তথ্য থাকলে ডিটেকটিভ সার্জেন্ট কারি র‍্যান্ডলফের সঙ্গে ২৪৮-৮৩৭-২৭৩৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

জুতা খুলে অফিসে প্রবেশ, মাধবপুরে মিশ্র প্রতিক্রিয়া

জুতা খুলে অফিসে প্রবেশ, মাধবপুরে মিশ্র প্রতিক্রিয়া