আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
কারিগরি ত্রুটি

ঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৩ ০২:২৮:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৩ ০২:২৮:২০ পূর্বাহ্ন
ঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ
ঢাকা, ০৯ আগস্ট (ঢাকা পোস্ট) : মেট্রোরেলের লাইনে বিদ্যুৎ সরবরাহকারী সাবস্টেশনগুলোর মধ্যে শেওড়াপাড়া সাবস্টেশনে বৈদ্যুতিক লাইন ফেইল করায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর পৌনে ১২টা) সেখানে টেকনিক্যাল টিম কাজ করছে বলে জানা গেছে। বুধবার (৯ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (ডিএমডিসিএল) একটি বিশ্বস্ত সূত্র।
সূত্রটি ঢাকা পোস্টকে জানায়, ‘শেওড়াপাড়ায় আমাদের একটি পাওয়ার সাবস্টেশন আছে। সেখান থেকেও পাওয়ার সাপ্লাই দেওয়া হয় মেইন লাইনে। কোন কারণে পাওয়ার সাবস্টেশনের ওই বৈদ্যুতিক লাইনটি ফেইল করেছে। বিদ্যুৎ না থাকলে তো আর ট্রেন চলবে না।’
সূত্র আরও জানায়, সকাল সাড়ে ৯টা থেকে এখন পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে। ঠিক করতে সময় লাগছে। প্রায় দুই ঘণ্টা যাবত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমটিসিএলের জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনারা সহজ পন্থা পাইছেন। আপনারা নিজে এসে দেখে যান, খালি টেলিফোন করে জিজ্ঞেস করলে তো হবে না।’
এর আগে সোমাবার (৭ আগস্ট) সকালে সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো ট্রেন ছাড়তে ৪০ মিনিট বিলম্ব হয়। ফলে সকাল ৮টায় মেট্রোরেল চলাচল শুরুর কথা থাকলেও তা ছাড়ে সকাল ৮টা ৪০ মিনিটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন