আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

টিকটককে ৩৪৫ মিলিয়ন ডলার জরিমানা ‌‌

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৩ ১১:৩৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৩ ১১:৩৯:১০ পূর্বাহ্ন
টিকটককে ৩৪৫ মিলিয়ন ডলার জরিমানা ‌‌
ডাবলিন, ১৬ সেপ্টেম্বর : চীনা সংস্থা টিকটককে ৩৪ কোটি ৫০ লক্ষ ইউরো জরিমানা করল ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থা ডেটা প্রটেকশন কমিশন (ডিপিসি)। শিশুদের নিরাপত্তা সংক্রান্ত সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় এই জরিমানা বলে জানা গেছে।শুক্রবার ডিপিসির সদর দফতর আয়ারল্যান্ডের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতির বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।
 ডিপিসি বিবৃতিতে জানিয়েছে, দু’‌বছর ধরে টিকটকের এই বিষয়টি নজরে রাখা হয়েছিল। সংস্থার মতে, বিশেষত তরুণ–তরুণীদের ক্ষেত্রে সাইন–আপের পর স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্টগুলো সবার কাছে চলে যায়। ফলে যে কেউ তাদের ভিডিও দেখতে এবং মন্তব্য করতে পারে। 
টিকটক নিয়ে ডিপিসি তদন্ত শুরু করেছিল ২০২১ সালের সেপ্টেম্বরে। টিকটকের বিভিন্ন সেটিংস ও ১৮ বছরের কম বয়সীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও তা ব্যবহারের ক্ষেত্রে জিডিপিআর মেনে চলা হচ্ছে কি না তা, সেই সময় থেকে খতিয়ে দেখা হয়েছে। তাতে দেখা গেছে, কম বয়সীদের ঝুঁকির বিষয়টি যথাযথভাবে মূল্যায়ন করেনি টিকটক। তাই এই জরিমানা। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ