আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত

পশ্চিমবঙ্গে মরে যাচ্ছে মহৌষধী নিমগাছ

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০৪:০১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০৪:০১:৩১ পূর্বাহ্ন
পশ্চিমবঙ্গে মরে যাচ্ছে মহৌষধী নিমগাছ

কলকাতা : নিমগাছের মহৌষধী গুণের কথা কে না জানে! শোনা যায়, কবিগুরু রবীন্দ্রনাথ নাকি রোজ সকালে এক বাটি নিমপাতার রস পান করতেন। চর্মরোগ থেকে হাম-বসন্ত, এমনকী বাঙালির পাত, নিমের কদর কোথায় নেই ! নিমের কচি পাতার মহৌষধী গুণের জন্যই বাংলায় একটি চালু প্রবাদ রয়েছে ‘ফাল্গুনে নিম দু’গুণ মিঠা’। অথচ এই ভরা চৈত্রেই ঝলসে যাচ্ছে একের পর এক নিমগাছ।  পশ্চিম মেদিনীপুরের বেলদা, কেশিয়াড়ি, নারায়ণগড় ও দাঁতন এলাকার ঘটনা। এমন নজিরবিহীন ঘটনায় বিস্মিত পরিবেশপ্রেমীরা। সৃষ্টি হয়েছে আতঙ্কের। ভারতীয় সংবাদ মাধ্যম যুগান্তর এ খবর প্রকাশ করেছে।
বেলদার মনোহরপুরের বাসিন্দা, পরিবেশপ্রেমী শিক্ষক অখিলবন্ধু মহাপাত্র। তিনিই প্রথম সামাজিক মাধ্যমে বিষয়টি নজরে আনেন। ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘চলতি মাসে বিষয়টি প্রথম নজরে আসে। ঠাকুমার দাহকার্য করার জন্য উঠোনের একটি নিমগাছ কাটতে যাই। খেয়াল করি গাছটি প্রায় মারাই গিয়েছে।’ গাছটির ভেতরের অংশে খানিকটা সজীবতা টিকে থাকলেও ওপর থেকে প্রায় সত্তরভাগই নষ্ট হয়ে গিয়েছে। শুধু তাই নয়, বেলদা থেকে চার কিমি দূরে নিজের গ্রামে ফেরার পথেও দেখেছেন প্রায় বাইশখানা মৃত নিমের গাছ। বেলদার আশেপাশেও নজরে এসেছে মৃত নিম।
তিনি আরও বলেন, ‘বেলদা বাইপাসের ধারে এমনও দেখেছি, কচিপাতা কিংবা মঞ্জরি আসার পরেও সবসুদ্ধ শুকিয়ে গেছে গাছটা। ‘ তাঁর প্রশ্ন, বেছে বেছে কেবল নিম গাছগুলোই মারা যাচ্ছে কীভাবে?  অখিলবাবুর মতোই উত্তর খুঁজছেন দাঁতনের দেবাঞ্জন চক্রবর্তী, কেশিয়াড়ির বিদ্যুৎ মণ্ডল, সুধাময় গায়েনরাও। কারণ কমবেশি তাঁদেরও একই অভিজ্ঞতা। শুকিয়ে যাচ্ছে মহৌষধী নিম।
পটাশপুর ১নং ব্লকের অমরপুরের বাসিন্দা সোমনাথ দাস অধিকারী দীর্ঘদিন জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে আসছেন। তিনি বলেন, ‘নিম গাছ শুকিয়ে যাচ্ছে, এই প্রথম শুনলাম। কোনও ভাইরাসের আক্রমণে এমনটা হতে পারে।’ তবে কোনও আনুমানিক উত্তর দিতে চাইলেন না উদ্ভিদ বিজ্ঞানী ড. অনির্বাণ রায়। তিনি বলেন, ‘মৃত গাছগুলি পরীক্ষা না করে আন্দাজে কিছু বলাটা ঠিক নয়।’ তবু বলেন, হতে পারে ভাইরাস কিংবা আবহাওয়াজনিত কোনও কারণ। কিংবা পুষ্টির অভাব।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যার বিভাগীয় প্রধান ড. কৃষ্ণেন্দু আচার্যের সঙ্গে যোগাযোগ করলে তিনি সম্ভাব্য কারণ হিসেবে ‘ড্রাইব্যাক’ নামক এক অসুখের কথা উল্লেখ করলেন। অর্থাৎ গাছটি ওপর থেকে শুকোতে শুরু করে। ড. আচার্য আরও জানালেন, ‘বছর দুই-তিন হল এই অসুখটির প্রাদুর্ভাব লক্ষ্য করছি। তবে কেবলমাত্র বেলদা, কেশিয়াড়ি, দাঁতন নয়। এই রোগ দেখা যাচ্ছে গাঙ্গেয় সমভূমি ও দক্ষিণের উপকূলবর্তী নিমগাছগুলোতে।
‘ ড. আচার্য কাঁথির অধিবাসী হলেও বর্তমানে কলকাতার সন্তোষপুরের বাসিন্দা। সন্তোষপুরে নিজের বাগানেরই একটি নিমগাছ শুকিয়ে মারা গেছে বলে জানালেন তিনি। তবে তিনি নিশ্চিত নন, রোগটি ‘ড্রাইব্যাক’ই কিনা! বলেন এ বিষয়ে এখনও কোনও চর্চা হয়নি। তবে অবিলম্বে শুরু করাটা জরুরি। অখিলবাবুরাও চান দ্রুত নির্ণয় হোক নিমের অসুখ। না হলে যে সহজলভ্য এই মহৌষধীও একদিন হারিয়ে যাবে কালের গর্ভে। বাংলার মানুষের কাছে যা এক অপূরণীয় ক্ষতি।

 


facebook sharing button

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ