আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর

মিশিগানে মঞ্চস্থ হলো নাটক ‘একাত্তর’

  • আপলোড সময় : ১৬-১০-২০২৩ ১২:১৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৩ ১২:১৭:৫৭ অপরাহ্ন
মিশিগানে মঞ্চস্থ হলো নাটক ‘একাত্তর’
\ক্লোসন, ১৬ অক্টোবর : মিশিগানে বাঙালি জাতিগোষ্ঠির সংস্কৃতি-ইতিহাস-ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি আমেরিকায় বেড়া উঠা প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে মঞ্চস্থ হয়েছে নাটক  ‘একাত্তর’। 
শনিবার সন্ধ্যায় ক্লোসন হাইস্কুল মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ করা হয়। এর আগে একই অনুষ্ঠানে পরিবেশিত হয় নাচ, গান, আবৃত্তি ও ফ্যাশন শো। এছাড়াও ছিল দেশীয় বিভিন্ন খাবার ও পোশাকের স্টল। বিদেশ কানেক্ট নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।  

মিশিগানে বছরজুড়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ড লেগেই থাকে। কখনো নৃত্য ও সংগীতানুষ্ঠান, কখনো বসে আবৃত্তির আসর। বাঙালির ঐতিহ্য চর্চায় অনুষ্ঠিত হয় মেলা। তবে এখানে নাটকের মঞ্চায়ন খুব একটা চোখে পড়ে না।  দীর্ঘদিনের মহড়ার পর নাটক মঞ্চে আসে। এখানকার কর্মব্যস্ত জীবনে এমন লম্বা সময় বের করার সুযোগ সীমিত। তাই নাটকের মঞ্চায়নও এখানে বিরল। তবে প্রবাস জীবনের এই ব্যস্ততার মাঝেও মঞ্চস্থ করা হয় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘একাত্তর’। 
প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন এর গেরিলা ও বীরঙ্গনা উপন্যাস অবলম্বনে ‘একাত্তর’ নাটকের নাট্যরূপ ও নির্শনায় ছিলেন ড. ওমর ফারুক। 
অভিনয় করেন লিসা জামান, সামসুল আলম সরকার, ড.মোস্তাজির রহমান, আফরোজা মিতু, সাইয়েদা মারজিয়া, এঞ্জেলা খন্দকার ও সাদমান। কোরিওগ্রাফি করেছেন লিজা রায় ও রোদশী। 
নাটকটিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে একদিকে বর্বর পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ঢাকা মহানগরে ক্র্যাক প্লাটুনের মুক্তিযোদ্ধাদের সাহসী অভিযান অন্যদিকে রাজারবাগ পুলিশ লাইনের বন্দী বাঙালি নারীদের অকথ্য দৈহিক নির্যাতন ভোগের পাশাপাশি তাদের সংগ্রাম, সাহস, বীরত্ব ও আত্মদানের কথা ফুটিয়ে তোলা হয়েছে।

বিদেশ কানেক্ট এর কোঅর্ডিনেটর শামীম শাহিদ এ প্রতিবেদককে বলেন, আমাদের নতুন প্রজন্ম যারা এখনো মুক্তিযুদ্ধ সম্পর্কে অবগত নয়, বা দিন দিন তারা সেটি থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস তাদের কাছে তুলে ধরার জন্যেই আমাদের এই প্রচেষ্টা। 
নাটকটি দেখে দর্শকরা খুব খুশি। তারা জানান, নাটক দেখার সময় দেশের কথা মনে পড়েছে। আবেগতাড়িত হয়েছেন। শিউরে উঠেছেন। অভিভাবকদের পাশে বসা থাকা বাচ্চাদের বুঝাতে পেরেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগ্রাম ও ত্যাগের কথা।  এমন একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান দর্শকরা। মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে মুক্তিযুদ্ধের এমন অনুষ্ঠান নিয়মিত করার দাবি করেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে বিনামূল্যে তাজা শাকসবজি বিতরণ

আটলান্টিক সিটিতে বিনামূল্যে তাজা শাকসবজি বিতরণ