আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে লাখাইয়ের ৭০টি মণ্ডপে দুর্গোৎসব শুরু

  • আপলোড সময় : ২০-১০-২০২৩ ১২:০৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৩ ১২:০৮:৫৬ অপরাহ্ন
ষষ্ঠীপূজার মধ্য দিয়ে লাখাইয়ের ৭০টি মণ্ডপে দুর্গোৎসব শুরু
লাখাই, (হবিগঞ্জ) ২০ অক্টোবর : দেবীর বোধন ও ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার শুরু হয়েছে। জগতের মঙ্গল কামনায় এবার দেবীর আগমন ঘটছে ঘোড়ায় চড়ে। সপরিবারে শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে তিনি বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আসছেন। গত ১৪ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামীকাল শনিবার মহাসপ্তমী, রবিবার মহাঅষ্টমী, সোমবার মহানবমী এবং মঙ্গলবার মহাদশমীর মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হবে।
পুরাণ মতে, অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব। সকল শক্তির মিলিত ঐ মহাশক্তিই হলেন দশভূজা দুর্গা। 
সারাদেশের ন্যায়  এবছর লাখাই উপজেলার ৭০ টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব।  লাখাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী জানান, লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নে ২৩টি, বামৈ ইউনিয়নে ৬টি, মোড়াকরি ইউনিয়নে  ১৭টি  মুড়িয়াউক ইউনিয়নে ১টি, বুল্লা ইউনিয়নে ১৫টি এবং করাব ইউনিয়নের ৮টিসহ মোট ৭০ টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ