আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

পরিবারের সাথে জন্মদিন পালন করলেন সুস্মিতা 

  • আপলোড সময় : ২০-০৬-২০২৪ ১০:৪৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৪ ১০:৪৩:৩১ পূর্বাহ্ন
পরিবারের সাথে জন্মদিন পালন করলেন সুস্মিতা 
সিলেট, ২০ জুন : এপার ওপার বাংলার জনপ্রিয় কোকিলকণ্ঠী সংগীতশিল্পী সুস্মিতা দে'র এইবারের জন্মদিন তিনি তার পরিবারের সাথেই কাটিয়েছেন। পাশাপাশি যারা তার গান ভালোবাসেন এবং তাকে জন্মদিনে নানান ভাবে ভালোবাসা দিয়েছেন তিনি সবার কাছেই কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন। সম্প্রতি তিনি ভারতের আসামেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন। তিনি তার গান,গায়কি,কন্ঠ দিয়ে দর্শক হ্নদয়ে ঠাঁই করে নিয়েছেন।
তিনি কিংবদন্তি কুমার বিশ্বজিত এর সংগীত আয়োজনে লোকসংগীত পূর্বে তোমার যে ভাব ছিলো রে গানটি গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন, ওপার বাংলার জি বাংলা,স্টার জলসায় ও বাংলাদেশ কে প্রেজেন্ট করেছেন, আরটিভি ফোক স্টেশনে সবকটি লোকগান কোটি কোটি মানুষের মন জয় করেছে...  সম্প্রতি তিনি হাবিবি মাশাল্লাহ গানে জনপ্রিয়তা পেয়েছেন সেখানে কাজ করেছেন সুস্মিতা দে, শেখ হাকিম সাগর এবং লুনাটিক্স ভীর, সুস্মিতা দের মৌলিকগান ও রয়েছে বেশ কয়েকটি সেগুলো ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে।
তার গান শুনে  মিতালি মুখার্জি, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিত, কবির বকুল সহ ওপার বাংলার অনেক গুনীজনরা তার গানের কন্ঠের প্রশংসা করেছেন।
সুস্মিতা দে এক প্রশ্নের জবাবে বললেন এটা সম্পুর্ণই মহান সৃষ্টিকর্তার অপার আশির্বাদ এবং তার মায়ের আশির্বাদ, শ্রোতাদের ভালোবাসায় তার সংগীত সাধনার ফল তিনি পেয়েছেন।
সুস্মিতা এভাবেই শুদ্ধ গানের সাথে থাকতে চান। তিনি বাংলাভিশন চ্যানেলে সংগীতানুষ্ঠান সাধু সংগীতে  লোকগান গেয়েছেন,মাছরাঙা চ্যানেল,চ্যানেল আই সহ প্রতিটি টেলিভিশন চ্যানেলে সংগীতানুষ্ঠানে গান গেয়েছেন, সকলের আশির্বাদ ও ভালোবাসায় থাকতে চান। এবং এবারের জন্মদিন তিনি ভীষণ আনন্দে কাটিয়েছেন বিশেষ করে তিনি বলতে চান তার একজন অন্ধভক্ত 'তানভীর আহমেদ জয়' তাকে প্রথম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাতে তিনি অতন্ত খুশি হয়েছেন এই ভালোবাসাতেই তিনি থাকতে চান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা