আমেরিকা , সোমবার, ০১ জুন ২০২৬ , ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেরা যৌনসঙ্গী প্রশ্নে কেনেডি জুনিয়রের নাম নিলেন ম্যাডোনা ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে  ভিসা সেবায় নতুন গতি ফ্রেজারে পুলিশ গুলিতে কিশোর  নিহত, প্রশাসনিক ছুটিতে কর্মকর্তা মনরো টাউনশিপে গাছ কাটার সময় শ্রমিক নিহত ওয়ারেন সিটি প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে চার্চের মামলা এক মাসে দুই পূর্ণিমা, আজ  আকাশে উঠছে ‘ব্লু মুন’  উত্তর মিশিগানে দাবানল সতর্কতা, এক এলাকা থেকে বাসিন্দা সরানো শুরু অটোপাইলট মোডে চলা টেসলা পুকুরে পড়ে, চালকের মৃত্যু মেডিকেল রিপোর্টে ‘চমৎকার  স্বাস্থ্যের’ অধিকারী ট্রাম্প শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ লিভোনিয়ায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার হেজেল পার্কে ‘আফটার-প্রম’ পার্টিতে গুলিবর্ষণ : নিহত ১, আহত তরুণী; আটক ১ স্টেট নির্বাচন ঘিরে প্রার্থীদের পক্ষে অবস্থান স্পষ্ট করল এমআইবিএডিসি ‘মানুষে বিনিয়োগেই টেকসই উন্নয়ন সম্ভব’- মেয়র শেফিল্ড প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ‘না’ বলেও  পুরো দরজা বন্ধ করলেন না হুইটমার ব্রাইটন টাউনশিপে শিশু অপহরণ চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তায় আটলান্টিক সিটিতে উৎসবমুখর ঈদ উদযাপন মেট্রো ডেট্রয়েটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা

কক্সবাজারে সন্ত্রাসী হামলায় সেনা কর্মকর্তা নিহত

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ০২:৫৮:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ০২:৫৮:৩৮ পূর্বাহ্ন
কক্সবাজারে সন্ত্রাসী হামলায় সেনা কর্মকর্তা নিহত
চকরিয়া, ২৪ সেপ্টেম্বর : কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্ঝন (বিএ-১১৪৫৩) নিহত হয়েছেন। ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনীর সারারাতের শ্বাসরুদ্ধকর অভিযানকালে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা। কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে রামু এলাকায় পৌঁছলে তিনি মারা যান। রাত সাড়ে ৩টায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্ঝন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া।
ওসি জানান, সেনাবাহিনীর একটি টিম অস্ত্র উদ্ধার অভিযানে যায় ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে। রাত সাড়ে ৩টায় সশস্ত্র সন্ত্রাসী দেখে তাদের দ্রুত আটক করতে গেলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে সন্ত্রাসীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সেনা কর্মকর্তা তানজিম। পরে কক্সবাজার নেওয়ার পথে তিনি মারা যন। তাঁর মরদেহ রামু স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।  ঘটনাস্থল হতে দুর্ধর্ষ সন্ত্রাসী জিয়াবুল ও বেলালসহ তিনজনকে আটক করার কথা জানিয়ে আইএসপিআর জানায়, এসময় একটি দেশীয় তৈরি বন্দুক, ৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়রের অভিষেক গালা

আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়রের অভিষেক গালা