আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

মিশিগানে জেল হত্যা দিবসের সভায় আ’লীগের দুই নেতার হাতাহাতি 

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০১:০৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০১:০৪:৫৬ অপরাহ্ন
মিশিগানে জেল হত্যা দিবসের সভায় আ’লীগের দুই নেতার হাতাহাতি 
ওয়ারেন, ১৩ নভেম্বর : আওয়ামী লীগের জেল হত্যা দিবসের সভায় দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (১০ নভেম্বর ) রাত পৌনে ৯ টার দিকে ওয়ারেন শহরের বাংলাদেশি একটি রেস্টুরেন্টে জেল হত্যা দিবসের আলোচনা সভার মঞ্চে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেল হত্যা দিবস পালন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণ শাখার উদ্যোগে এক আলোচনা সভা চলছিল। সভায় মিশিগান স্টেট আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান জে শরীফ বক্তব্য রাখছিলেন। সুলতান তার বক্তব্যে মিশিগান স্টেট আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমেদ চান ও সেক্রেটারি আবু আহমেদ মুসা দলীয় নেতৃত্বকে ব্যর্থ হিসেবে আখ্যায়িত করেন।  সুলতান জে শরীফের বক্তব্যে ক্ষুদ্ধ হয়ে উঠেন ফারুক আহমেদ চান ও আবু আহমেদ মুসা। এক পর্যায়ে মিশিগান স্টেট আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক দিলোয়ার আনসার পাবেল দৌঁড়ে গিয়ে চড়াও হন সুলতান জে শরীফের ওপর। এসময় মঞ্চের মধ্যে তুমুল হাতাহাতিতে লিপ্ত হন সুলতান ও পাবেল। সভায় উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণ শাখার সভাপতি এম ফজলুর রহমান এবং সেক্রেটারি ডা.আলী মানিকসহ অন্য নেতারা পরিস্থিতি সামাল দেন। আলোচনা সভা শেষে পাবেল ও সুলতানকে মিলিয়ে দেন সিনিয়র নেতারা। 

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জেল হত্যা দিবসের আলোচনা সভা শুরু হয়। এসময় শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।  এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণ শাখার সভাপতি এম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. আলী মানিকের সঞ্চালনায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা বক্তব্য রাখেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি