আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী

মিশিগানের মন্দিরে মন্দিরে বাসন্তী পূজা আজ

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০১:৫১:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০১:৫১:২৫ পূর্বাহ্ন
মিশিগানের মন্দিরে মন্দিরে বাসন্তী পূজা আজ
ওয়ারেন, ৬ এপ্রিল : আজ রোববার মিশিগানের বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব বাসন্তী পূজা ও রাম নবমী অনুষ্ঠিত হবে। রাম নবমী ও বাসন্তী পূজা উপলক্ষে শিব মন্দির টেম্পল অব জয়, মিশিগান কালিবাড়ি এবং ডেট্রয়েট দুর্গা টেম্পলে বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে পূজা অর্চনা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি, কীর্তন ইত্যাদি। ষষ্টী থেকে দশমী একদিনে পালিত হবে।

মূলত বাসন্তীপুজো ৩ এপ্রিল থেকে শুরু হয়েছে। এই পূজার ষষ্ঠীই হল অশোক ষষ্ঠী। সপ্তমী তিথি বাসন্তী পূজা, অষ্টমীতে অন্নপূর্ণার আরাধনা, নবমীই হল রাম নবমী। আজ সেই দিন। শারদীয় দুর্গোৎসবের মতই সব নিয়ম মেনে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকজন বাসন্তী পূজা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালন করে থাকেন।
শাস্ত্রমতে বলা হচ্ছে, চলতি বছর দেবীর আগমন হবে গজে। আর দেবীর গমনও হতে চলেছে গজে। জ্যোতিষমতে বলা হচ্ছে, দেবীর বাহন যদি গজ বা হাতি হয়, তাহলে তার ফলাফল হয় শস্য শ্য়ামলা বসুন্ধরা। এতে মনে করা হয় বিশ্বে অর্থ, সমৃদ্ধি বাড়ে।

প্রসঙ্গত, হিন্দু ও বাঙ্গালীদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা ৷ আশ্বিন মাসে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা হলেও কালের পূজা হল চৈত্র মাসে ৷ চৈত্র মাসের এই পূজা বাসন্তী পূজা নামে পরিচিত ৷
পুরাকালে মহারাজ সুরথ এ পূজার প্রচলন করেছিলেন বলে জানা যায়। অন্যদিকে শ্রী রাম চন্দ্র শরৎকালে রাবন বধের উদ্দেশে দেবী দূর্গার আরাধনা করেছিলেন। তখন থেকে শরৎকালে শারদীয় দূর্গাৎসব পালন করে আসছেন হিন্দু ধর্মের মানুষ। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স