আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

মিশিগানে উন্মোচিত হলো ডেট্রয়েট আইসের জার্সি 

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ১২:৫৩:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ১২:৫৩:০৩ পূর্বাহ্ন
মিশিগানে উন্মোচিত হলো ডেট্রয়েট আইসের জার্সি 
ওয়ারেন, ৪ মে : গত শুক্রবার দুপুরে শহরের স্বাদ দেশি কুইজিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো মিশিগান ভিত্তিক বাংলাদেশি-আমেরিকান ক্রিকেট দল “ডেট্রয়েট আইস”-এর জার্সি উন্মোচন অনুষ্ঠান।
দুর্দান্ত এই দলটি খেলবে মিশিগান ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর আওতায় একটি ডিভিশনে। দলটির প্রধান দুই স্পনসর সহিদ-নেসা হোম কেয়ার এবং বিডি ফার্মেসি-এর পৃষ্ঠপোষকতায় দলটি তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহিদ-নেসা হোম কেয়ার-এর সিইও সুমন কবীর, বিডি ফার্মেসি-র স্বত্বাধিকারী ফাহাদ আজিজ, ডেট্রয়েট আইস দলের ম্যানেজার মাজেদুল ইসলাম, ম্যানেজার রাবেল আহমেদ, ম্যানেজার শিহাবুর রহমান, অধিনায়ক রুহুল আহমেদ, সহ-অধিনায়ক জাহেদ আহমেদ এবং দলের সকল তরুণ সদস্যবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলা প্রেস ক্লাব মিশিগানের সভাপতি সাংবাদিক শামীম আহসান,  রিয়েলটর কামাল উদ্দিন, লোন অফিসার সানি জায়গীরদার, কমিউনিটি ব্যক্তিত্ব কামরুল হাসান, মুর্শেদ রহমান, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুজ্জামান হেলাল, সাহেল আহমেদ, ফয়সল আহমদ মুন্নাসহ আরও অনেকে।
জমকালো এই অনুষ্ঠানে প্রধান স্পন্সর সহিদ-নেসা হোম কেয়ার-এর স্বত্বাধিকারী সুমন কবীর এবং বিডি ফার্মেসি-র স্বত্বাধিকারী ফাহাদ আজিজ তাদের বক্তব্যে কমিউনিটির সকল তরুণদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় বেশি বেশি সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
ডেট্রয়েট আইস ক্রিকেট টিমে যারা আছেন মাজেদুল ইসলাম (ম্যানেজার), রাবেল আহমেদ (ম্যানেজার), শিহাবুর রহমান (ম্যানেজার), রুহুল আহমেদ (অধিনায়ক), জাহেদ আহমেদ (সহ-অধিনায়ক) । দলে অন্যান্য খেলোয়াড়ের মধ্যে রয়েছে শাফি আহমেদ, আবির আহমেদ, মাসুদ উদ্দিন, নাহিয়ান আহমেদ, ফাহাদ হাসান, মুস্তাক আহমদ, শাহ মাসুম, রিপন আহমেদ, খালেদ আহমেদ, জাকারিয়া আহমেদ, রাজু হোসেন, মোহাম্মদ মাজহারুল ইসলাম, পিংকু দাস, মুক্তাদিন হক, সুমিত ঝা, জোশি চৌধুরী, মেহদি চৌধুরী,
মোয়াজ কাইসার, আব্দুশ শুক্কুর, এমদাদ রহমান, রাজি চৌধুরী এবং এহতেশাম চৌধুরী। ডেট্রয়েট আইস টিমের ডিরেক্টর হিসেবে আছেন সুমন কবীর, অ্যাডভাইজার হিসেবে ফাহাদ আজিজ। অনুষ্ঠানে উপস্থিত সবাই নতুন এই দলটির সর্বাত্মক সাফল্য কামনা করেন। নবীন এবং প্রবীণদের মিলনে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আনন্দঘন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর