আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০১:৩০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০১:৩০:৩২ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত 
আটলান্টিক সিটি, ১২ মে : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে সিটির ৫৪৫, নর্থ আলবেনি এভিনিউতে অবস্থিত বদর ফিল্ডে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ক্রিকেট টুর্নামেন্টে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি টুর্নামেন্টের সাফল্য কামনা করে আয়োজকদের ধন্যবাদ জানান ।
জয়ন্ত সিনহার সঞ্চালনায় বিএএসির সভাপতি শহীদ খান ,সাধারন সম্পাদক সোহেল আহমেদ, বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্টি বোর্ডের সভাপতি আবদুর রফিক, বেংগল ক্লাব এর সহ-সভাপতি আলী চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।

ক্রিকেট টুর্নামেন্টে এম সোহেল আহমেদ এর দল সাত উইকেটে এসি টাইগার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দলের অধিনায়ক ইকবাল হোসেন এর  হাতে ট্রফি সহ নগদ এক হাজার ডলার ও রানার্স আপ দলের অধিনায়ক এইচ এম শাহেদ এর হাতে ট্রফিসহ নগদ পাঁচশত ডলার তুলে দেন বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও বিএএসির সভাপতি শহীদ খান। ফরহাদ সিদ্দিক,রাহিন তাই, শাহীন, শাহেদ, মুন্না প্রমুখের সর্বাত্মক প্রচেষ্টায় ক্রিকেট টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন