আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

গর্ভপাতের বিধিনিষেধ বাতিল করেছে মিশিগান আদালত

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৩:৪১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৩:৪১:০৫ পূর্বাহ্ন
গর্ভপাতের বিধিনিষেধ বাতিল করেছে মিশিগান আদালত
সিমা প্যাটেল, বিচারক মিশিগান কোর্ট অফ ক্লেইমস/Photo : Daniel Mears, The Detroit News

ডেট্রয়েট, ১৫ মে: মিশিগান কোর্ট অফ ক্লেমস-এর বিচারক সিমা প্যাটেল মঙ্গলবার এক ঐতিহাসিক রায়ে রাজ্যের গর্ভপাত সংক্রান্ত ২৪ ঘণ্টার বাধ্যতামূলক অপেক্ষার সময়কাল ও "ইনফর্মড কনসেন্ট" বা অবহিত সম্মতির আইন বাতিল করে দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে গর্ভপাত করানোর আগে নারীদের আর একদিন অপেক্ষা করতে হবে না এবং আগে থেকে নির্দিষ্ট তথ্যপত্রে স্বাক্ষরেরও আর প্রয়োজন নেই।
বিচারকের মতে, এই আইনগুলো নারীর মৌলিক অধিকার ও গোপনীয়তা লঙ্ঘন করে এবং চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অপ্রয়োজনীয় বাধা তৈরি করে। এই রায় মিশিগানে গর্ভপাত অধিকারকে আরও জোরদার করল এবং ২০২২ সালে রাজ্যের সংবিধানে গর্ভপাতের অধিকার সংরক্ষণের পর এটি একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।  
ডেমোক্র্যাটিক অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল, যিনি সাধারণত রাজ্যের আইন সমর্থনের দায়িত্বে থাকেন, তিনি এই ক্ষেত্রে ব্যতিক্রমী অবস্থান নিয়েছেন। তিনি নর্থল্যান্ড ফ্যামিলি প্ল্যানিং-এর করা মামলার পক্ষে অবস্থান নেন — যা মেট্রো ডেট্রয়েটে তিনটি গর্ভপাত ক্লিনিক পরিচালনা করে।
নেসেল নিজ বিভাগের ভেতরে একটি 'লিগ্যাল ফায়ারওয়াল' (আইনি বিভাজন) গড়ে তোলেন, যাতে করে সহকারী অ্যাটর্নি জেনারেল এরিক রেস্টুসিয়া স্বাধীনভাবে রাজ্য আইনের পক্ষে যুক্তি উপস্থাপন করতে পারেন এবং মিশিগানের জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন।
মঙ্গলবার বিচারক সিমা প্যাটেল যে রায় দেন, তা নেসেল উদযাপন করেন এবং বলেন, বাতিল হওয়া বিধিনিষেধগুলো "শুধুমাত্র গর্ভপাতের পথে বাধা সৃষ্টি করত এবং অ্যাক্সেসকে জটিল করে তুলত" — এর বাইরে এগুলোর কোনও ইতিবাচক ভূমিকা ছিল না।
এই রায়ের প্রতিক্রিয়ায় মিশিগানের ডেমোক্রেটিক গভর্নর গ্রেচেন হুইটমার বলেন, “এই রায় নিশ্চিত করে যে মিশিগানের নারীরা রাজনীতিক হস্তক্ষেপ ছাড়াই নিজেদের শরীর নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।” এই রায় মিশিগানে নারীর অধিকার ও প্রজনন স্বাধীনতা রক্ষায় একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই রায়ের ফলে মিশিগানে গর্ভপাত পরিষেবা আরও সহজলভ্য হবে এবং রোগীদের জন্য বাধাগুলি হ্রাস পাবে, বিশেষ করে যারা রাজ্যের বাইরে থেকে চিকিৎসা নিতে আসেন। তবে রাজ্যের কিছু রাজনৈতিক গোষ্ঠী এই সিদ্ধান্তের বিরোধতিা করেছেন।  রেস্তুসিয়া মঙ্গলবারের সিদ্ধান্তের বিরুদ্ধে মিশিগান কোর্ট অফ আপিল-এ আপিল করবেন কিনা তা স্পষ্ট নয়। নেসেলের অফিস তাৎক্ষণিকভাবে কিছু বলেনি যে রেস্তুসিয়া আপিল করবেন কিনা।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ