আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

ফের আন্দোলনে নামছেন সাত কলেজ শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০১:০৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০১:০৫:২০ অপরাহ্ন
ফের আন্দোলনে নামছেন সাত কলেজ শিক্ষার্থীরা
ঢাকা, ১৬ মে : রাজধানীর সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে চলতি মাসের মধ্যেই অধ্যাদেশ জারি এবং দ্রুত অন্তবর্তী প্রশাসন গঠনের দাবিতে আবার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আগামী শনিবার বিকেল ৪টায় ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটে এ সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।
আজ শুক্রবার বিকেলে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. নাইম হাওলাদার গণমাধ্যমকে বলেন, অন্তর্বর্তী প্রশাসন গঠন এবং ৭ কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো দিয়ে অধ্যাদেশ জারি করতে অনেক সময় লাগছে। ইউজিসি অন্তবর্তী প্রশাসন গঠনের একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে চূড়ান্ত অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। কিন্তু সেটি ঝুলে আছে৷। এমন পরিস্থিতিতে আমরা আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছি।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল হওয়ায় ভেস্তে গেছে চলতি শিক্ষাবর্ষে সাত কলেজে নতুন শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া।
এ বিষয়ে মন্তব্য জানতে আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া মেলেনি। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আগে কলেজগুলোর দায়িত্ব নিতে অন্তর্বর্তী প্রশাসন গঠনের কথা থাকলেও তা এখনো হয়নি। এ প্রশাসন গঠনের পর ভর্তি শুরুর রাস্তা খুলবে।
এ পরিস্থিতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সেশন জটের শঙ্কার কথা জানিয়ে কলেজগুলোর বর্তমান শিক্ষার্থীরা দ্রুত অন্তর্বর্তী প্রশাসন গঠন করার পরামর্শ দিয়েছেন।
গত ২৭ জানুয়ারি যখন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত এল, তখন চলছিল ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তির আবেদন; যা পরে বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের দাবি মেনে সাত কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো বা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে এ বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি।
প্রতিষ্ঠানিক কাঠামো গঠনের আগে কলেজগুলোর দায়িত্ব নিতে একজন অধ্যক্ষের নেতৃত্বে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রস্তাব করেছে ইউজিসি। ইউজিসির পাঠানো ওই প্রস্তাবনা গত ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে সে অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে বলেছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু তা হয়নি।
ইউজিসি যে কাঠামোর প্রস্তাব করেছে, সে অনুযায়ী ইউজিসির একজন সদস্যের নেতৃত্বে গঠিত কমিটি সাত কলেজের নজরদারি সংস্থা হিসেবে কাজ করবে। কাঠামোটির পরিচালক হবেন নজরদারি সংস্থা মনোনীত সাত কলেজের মধ্য থেকে একজন ‘যোগ্য ও অভিজ্ঞ’ অধ্যক্ষ।
ঢাকার সরকারি সাতটি কলেজ হল- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় দুই লাখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স