আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ওজন কমানোর ওষুধে বাড়ছে, মাংসের চাহিদা, বলছে জেবিএস 

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০২:০২:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০২:০২:৩৬ পূর্বাহ্ন
ওজন কমানোর ওষুধে বাড়ছে, মাংসের চাহিদা, বলছে জেবিএস 
নিউইয়র্ক, ১৭ মে : বিশ্বের সবচেয়ে বড় মাংস সরবরাহকারী প্রতিষ্ঠান জেবিএস এসএ জানিয়েছে, ওজন কমানোর ওষুধ  জিএলপি-১ গ্রহণকারীদের মধ্যে মাংসের চাহিদা বাড়ছে। ব্লুমবার্গের বরাতে দ্য ডেট্রয়েট রিউজ এ খবর দিয়েছে।
প্রতিষ্ঠানটির সিইও গিলবার্তো টোমাজোনি নিউ ইয়র্কে অনুষ্ঠিত বিএমও ফার্ম টু মার্কেট সম্মেলনে বলেন, এসব ওষুধ গ্রহণকারীরা তাদের খাদ্যতালিকায় বেশি প্রোটিন যুক্ত করছেন, যাতে পেশির ভর কমে না যায়। এর ফলে মুরগি ও গরুর মাংসের চাহিদা বেড়েছে, বিশেষ করে এমন সময়ে যখন সরবরাহ সংকুচিত।
ওজন কমানোর ওষুধ, বিশেষ করে ওজেম্পিক এর জনপ্রিয়তায় অনেক খাদ্য ও পানীয় কোম্পানির বাজারমূল্য থেকে কোটি কোটি ডলার মুছে দিয়েছে, কারণ এসব ওষুধের প্রভাবে অনেক গ্রাহক তাঁদের খাদ্য খরচ কমিয়ে দিয়েছেন। তবুও, শিল্পের কিছু অংশ এ পরিবর্তনের মধ্যে লাভের সুযোগ খুঁজে পেয়েছে।
উদাহরণ হিসেবে, ড্যানোন এসএ জানিয়েছে, স্থূলতা চিকিৎসা-সম্পর্কিত এই নতুন প্রবণতার কারণে যুক্তরাষ্ট্রে তাদের উচ্চ-প্রোটিন ও কম ক্যালোরিযুক্ত দইয়ের চাহিদা হঠাৎ করেই বেড়ে গেছে।
টোমাজোনি ব্যাখ্যা করেন, ওজন কমানোর ওষুধ গ্রহণকারীরা যাতে পেশির ভর হারিয়ে না ফেলেন, সেজন্য তারা বেশি পরিমাণ প্রোটিন গ্রহণ করছেন। এই পরিবর্তিত অভ্যাসের কারণে জেবিএস -এর মতো মাংস উৎপাদনকারী কোম্পানিগুলোর মুনাফা বেড়ে চলেছে, বিশেষ করে মুরগির মাংসের তীব্র চাহিদার কারণে।
Source : http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী

নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী