আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে

আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকানদের মেয়র স্মল শিক্ষা বৃত্তি

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০২:৪৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০২:৪৯:৩৬ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকানদের মেয়র স্মল শিক্ষা বৃত্তি

আটলান্টিক সিটি, ১ জুলাই : নিউ জার্সি রাজ‍্যের আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র শিক্ষা বৃত্তি পেলো বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীরা। ৩০ জুন, সোমবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেকের রেপ্লিকা তুলে দেন মেয়র মার্টি স্মল সিনিয়র । 
সোমবার ছিল আটলান্টিক সিটিতে বসবাসরত বিভিন্ন কমিউনিটির দ্বাদশ গ্রেড, কলেজ, মাস্টার্স ও ডক্টরেট কোর্সের শিক্ষার্থীদের জন্য স্বপ্নপূরনের দিন। এদিন একশ জনের বেশি  শিক্ষার্থী  মেয়র মার্টি স্মল সিনিয়র শিক্ষা বৃত্তির চেকের রেপ্লিকা গ্রহণ করে। তাদের  মধ্যে অনেক বাংলাদেশী শিক্ষার্থীও ছিল। তাদের সবার চোখে মুখে ছিল বৃত্তি প্রাপ্তির পূর্ণতা, খুশি ও  আনন্দের ঝিলিক। 
মেয়র মার্টি স্মল সিনিয়র  শিক্ষা বৃত্তি প্রোগ্রামটি গত দুই বছর ধরে চালু আছে। এবছর তৃতীয় বারের মতো এই  শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এই  শিক্ষা বৃত্তির  আওতায় একজন শিক্ষার্থী দশ হাজার ডলার সমমূল্যের বৃত্তি পেয়ে থাকে, যেখানে  বাংলাদেশী আমেরিকান শিক্ষার্থীদের জয়জয়কার।

ওইদিন বিকালে সিটির স্টিল পিয়ারে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেকের রেপ্লিকা তুলে দেন। এসময় তাদের অভিবাবক ও সুধীজনরা তুমুল করতালি ও উল্লাসধ্বনির মাধ্যমে তাদের অভিনন্দন জানান। 
অনুষ্ঠানে স্কলারশিপ কমিটির সদস্য, নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তা, স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ড: লা কোয়েটা স্মল, সিটি কাউন্সিলরগণ , আটলান্টিক সিটির স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ।
মেয়র মার্টি স্মল সিনিয়র  শিক্ষা বৃত্তি প্রোগ্রামে বাংলাদেশী-আমেরিকান শিক্ষার্থীদের সার্বিক সাফল্যের মাধ্যমে এটাই প্রমান করে যে মেধা ও মননে তারা অন‍্য কারও চেয়ে পিছিয়ে নেই। দশ হাজার ডলার সমমূল্যের এই বৃত্তি শিক্ষার্থীদের আমেরিকান ড্রিম বাস্তবায়নে যে  উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এতে কোনো সন্দেহই নেই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার