আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

নিউইয়র্কে বাংলা নববর্ষ ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ১২:৪৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ১২:৪৬:৪৮ অপরাহ্ন
নিউইয়র্কে বাংলা নববর্ষ ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
আইল্যান্ড সিটি, নিউইয়র্ক : বাংলা নববর্ষ ১৪৩২ এবং রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক-এর উদ্যোগে গত ২৭ জুন বিকেল ৫টা ৩০ মিনিটে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন কনস্যুলেটের হেড অফ চ্যান্সারি ও কাউন্সেলর ইশরাত জাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নবনিযুক্ত কনসাল জেনারেল এম. মোজাম্মেল হক।
 তিনি বলেন, নতুন আশা, নতুন উদ্দীপনা আর নতুন প্রতিশ্রুতি নিয়ে নববর্ষ আমাদের মাঝে এসেছে। বিগত দিনের সকল হতাশা, দুঃখ, বেদনা আর গ্লানিকে পেছনে ফেলে জীবনের জয়গানের বার্তা নিয়ে আসে বৈশাখ। তিনি আরও বলেন, হাজার বছরের ঐতিহ্যে লালিত বাঙালির সমৃদ্ধ চেতনার মূল প্রেরণা বৈশাখী উৎসব। গোঁত্র, বর্ণ, ধর্ম, জাতি নির্বিশেষে এটি সকল বাঙালির সার্বজনীন উৎসব।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নন্দিত শিল্পী রিজিয়া পারভীন, রেশমী মির্জা, তমা সাহা ও বাউল শিল্পী শাহীন হোসেনসহ আরও অনেকে। পরিবেশনায় উঠে আসে রবীন্দ্র-নজরুলের কালজয়ী গান ও সাহিত্যচেতনা।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের কূটনৈতিক ব্যক্তিত্ব, নিউইয়র্ক প্রবাসী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক, সাংবাদিক, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০