আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মাধবপুরে ৪৫০ শিক্ষার্থীর মাঝে এস এম ফয়সল শিক্ষাবৃত্তি

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০১:৫৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০১:৫৭:১২ অপরাহ্ন
মাধবপুরে ৪৫০ শিক্ষার্থীর মাঝে এস এম ফয়সল শিক্ষাবৃত্তি
মাধবপুর (হবিগঞ্জ), ১৫ জুলাই: মাধবপুরে এস এম ফয়সল মেধা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল। তিনি বলেন, “যতদিন বেঁচে থাকব, মানুষের কল্যাণে কাজ করে যাব। আসন্ন জাতীয় নির্বাচনে আমি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিচ্ছি। সবার সহযোগিতা চাই, দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে।”
বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান
সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মো. ইশতিয়াক, সায়হাম গ্রুপের এইচআর প্রধান ক্যাপ্টেন (অব.) লিয়াকত হোসেন, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, অভিভাবক প্রতিনিধি জগদীশ গোপ, প্রধান শিক্ষক রজব আলী এবং অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৫০ জন শিক্ষার্থীর মাঝে ৯ লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। আয়োজকরা জানান, ২০২৫ সালে মাধবপুর উপজেলার ৩২টি মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মোট ৩২ লক্ষ টাকা বৃত্তি বিতরণ করা হবে।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে এস এম ফয়সল মেধাবী ও গরিব শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে ব্যক্তিগত উদ্যোগে এই বৃত্তি প্রদান করে আসছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি