আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী
সংবাদ সম্মেলনের জন্য নীতিমালা প্রণয়ন

বাংলা প্রেসক্লাব মিশিগানের নতুন সেশনের প্রথম সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১২:৫৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১২:২৪:৪৮ পূর্বাহ্ন
বাংলা প্রেসক্লাব মিশিগানের নতুন সেশনের প্রথম সভা অনুষ্ঠিত
ওয়ারেন, ১৯ জুলাই : বাংলা প্রেস ক্লাব মিশিগান সংবাদ সম্মেলন আয়োজন ও অংশগ্রহণের জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। কমিউনিটির বিভিন্ন সংগঠন কিংবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে কেউ সংবাদ সম্মেলন করতে চাইলে প্রত্যাশী সংগঠন কিংবা ব‍্যক্তিকে কমপক্ষে এক সপ্তাহ আগে প্রেস ক্লাবের দায়িত্বশীলদের সঙ্গে লিখিতভাবে যোগাযোগ করতে হবে। তবে জরুরি প্রয়োজনের ক্ষেত্রে এক সপ্তাহ আগে পূর্বানুমতি শীতল থাকবে। প্রেসক্লাবের সভাপতি সৈয়দ শাহেদুল হক এবং সেক্রেটারি জেনারেল তোফায়েল রেজা সোহেল যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তারা জানান, সম্প্রতি অনুষ্ঠিত প্রেস ক্লাবের ২০২৫-২০২৬ সেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 
 বৈঠকে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি সৈয়দ শাহেদুল হক। সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রেসক্লাব জেনারেল সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল। বৈঠকে ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। 
তারা বলেন, এই নীতিমালা স্থানীয় বাংলা গণমাধ্যমকর্মীদের জন্য একটি নির্দেশিকা হিসেবে কাজ করবে এবং এর মাধ্যমে সংবাদ সম্মেলনের মান আরও উন্নত হবে।
এছাড়া কখনো কখনো একই দিনে একাধিক অনুষ্ঠান থাকায় অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকে। এই বিড়ম্বনা এড়াতে অনুষ্ঠান আয়োজক কমিটির পক্ষ থেকে প্রেস ক্লাব বরাবরে অনুষ্ঠানের ছবি ও ভিডিও ফুটেজসহ প্রেস বিজ্ঞপ্তি পাঠানোর আহবান জানানো হয়। এই পদক্ষেপের ফলে সংবাদ সংগ্রহের প্রক্রিয়া আরও সুসংগঠিত হবে। 
প্রেসক্লাব সভাপতি সৈয়দ সাহেদুল হক এবং সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল বলেন, প্রেস ক্লাবের সদস্যরা জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে নিজেদের কর্মক্ষেত্র এবং পারিবারিক সময় সংকোচিত করে কমিউনিটিকে সংবাদ শিল্পের মহৎ এই সেবা দিয়ে যাচ্ছেন সাংবাদিকরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি