আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

ই. কোলাইয়ের কারণে ওয়াশটেনউ কাউন্টির সৈকতে সাঁতার নিষিদ্ধ

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০১:৪৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০১:৪৩:১৫ পূর্বাহ্ন
ই. কোলাইয়ের কারণে ওয়াশটেনউ কাউন্টির সৈকতে সাঁতার নিষিদ্ধ
ওয়াশটেনউ কাউন্টি, ৮ আগস্ট: ওয়াশটেনউ কাউন্টি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ই. কোলাই ব্যাকটেরিয়ার উচ্চ মাত্রার কারণে হুইটমোর লেকের ইন্ডিপেন্ডেন্স লেক সৈকতে সাঁতার সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বুধবার ঘোষণায় জানানো হয়, সৈকত বন্ধ থাকলেও মাছ ধরা বা পানিতে শরীরের সংস্পর্শ ছাড়াই অন্যান্য বিনোদনমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া যাবে।
গ্রীষ্মকালে নিয়মিত পরীক্ষায় এই ব্যাকটেরিয়ার মাত্রা ধরা পড়ে। জনস্বাস্থ্য সুরক্ষায় মেমোরিয়াল ডে থেকে শ্রম দিবস পর্যন্ত কাউন্টির পাঁচটি পাবলিক সৈকতে নিয়মিতভাবে পানির নমুনা সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হয়। নিরাপদ মাত্রায় না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC)-এর তথ্য অনুযায়ী, ই. কোলাই সাধারণত সুস্থ মানুষের অন্ত্রে থাকে, তবে কিছু স্ট্রেন গুরুতর সংক্রমণ, অসুস্থতা বা কিডনি বিকলের কারণ হতে পারে। মিশিগান পাবলিক হেলথ কোডে সৈকতের পানিতে ব্যাকটেরিয়ার সর্বোচ্চ সীমা নির্ধারিত রয়েছে, যা অতিক্রম করলে সৈকত বন্ধ ঘোষণা করা হয়।
গত গ্রীষ্মেও একই কারণে ইন্ডিপেন্ডেন্স লেক সৈকতে সাঁতার নিষিদ্ধ হয়েছিল। যারা নমুনা সংগ্রহ সংক্রান্ত তথ্য জানতে চান বা বিশ্বাস করেন যে প্রভাবিত পানিতে সাঁতারের পর তারা অসুস্থ হয়েছেন, তারা ওয়াশটেনউ কাউন্টি এনভায়রনমেন্টাল হেলথ ডিপার্টমেন্টে (734) 222-3800 নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা www.washtenaw.org/envhealth ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। সৈকত পুনরায় খোলার আপডেট স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ