আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

গ্রামের মাটিতে শিকড়, স্বপ্ন ছুঁতে পাড়ি  আমেরিকায়, কুলাউড়ার নীলিমার গল্প

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০২:২৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০২:২৩:৫৮ পূর্বাহ্ন
গ্রামের মাটিতে শিকড়, স্বপ্ন ছুঁতে পাড়ি  আমেরিকায়, কুলাউড়ার নীলিমার গল্প
মৌলভীবাজার, ১০ আগস্ট :  কুলাউড়া উপজেলার ছোট্ট গ্রাম পালগ্রামে জন্মেছিলেন নীলিমা রানী নাথ। এক সাধারণ পরিবারের মেয়ে, কিন্তু স্বপ্ন ছিল অসাধারণ,পদার্থবিজ্ঞানের গভীরে প্রবেশ করে নতুন কিছু আবিষ্কার করার। আজ সেই স্বপ্নই তাকে নিয়ে যাচ্ছে সমুদ্রপাড়ের আমেরিকায়।
যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটি নীলিমাকে দিয়েছে পূর্ণাঙ্গ স্কলারশিপে পিএইচডি করার সুযোগ। সেখানে তিনি Experimental Condensed Matter Physics নিয়ে উচ্চতর গবেষণায় অংশ নেবেন। যা বিজ্ঞানের এমন এক শাখা, যেখানে প্রতিটি নতুন আবিষ্কার ভবিষ্যতের প্রযুক্তি বদলে দিতে পারে।
নীলিমার এই সাফল্য হঠাৎ আসেনি। ২০১৩ সালে রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০১৫ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি, আর তারপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স, প্রতিটি ধাপে ছিল কঠোর পরিশ্রম, অসংখ্য রাত জেগে পড়াশোনা, আর অদম্য একাগ্রতার গল্প।
তার বাবা প্রাক্তন শিক্ষক অরুন মোহন নাথ (অরুন মাস্টার) ও মা স্মৃতি রানী ভৌমিক তাকে শিখিয়েছেন“জীবনে বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে, আর সেই স্বপ্নের জন্য লড়াই চালিয়ে যেতে হবে।” নীলিমা সেই শিক্ষাই হৃদয়ে ধারণ করেছেন।
আজ তিনি শুধু নিজের নয়, পুরো কুলাউড়ার মুখ উজ্জ্বল করেছেন। গ্রামের শিক্ষার্থীদের জন্য তিনি প্রমাণ করেছেন, শুরুটা যতই ছোট হোক, মনের শক্তি আর অধ্যবসায় থাকলে দিগন্তের ওপারেও পৌঁছানো যায়। নীলিমার এই নতুন যাত্রায় শুভকামনা রইল। যেন তিনি বিজ্ঞানের জগতে একদিন বাংলাদেশের নাম উজ্জ্বল করে তোলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ