আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

মিশিগানে ৭ মিলিয়ন ডলারের অবৈধ ওপিওয়েড চক্রে ৪ জন অভিযুক্ত

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১২:৫৭:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১২:৫৭:১৯ পূর্বাহ্ন
মিশিগানে ৭ মিলিয়ন ডলারের অবৈধ ওপিওয়েড চক্রে ৪ জন অভিযুক্ত
ডেট্রয়েট, ১৪ আগস্ট : দুইজন চিকিৎসকসহ মিশিগানের চারজনের বিরুদ্ধে ৭ মিলিয়ন ডলারের অবৈধ ওপিওয়েড বিতরণ ও ষড়যন্ত্রের অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এ তথ্য জানান মিশিগানের পূর্বাঞ্চলীয় জেলার মার্কিন অ্যাটর্নি জেরোম এফ. গর্গন জুনিয়র।
আদালতের নথি অনুযায়ী, অভিযুক্তরা হলেন—ব্লুমফিল্ড হিলসের ডা. সাকিব চিনয় (৫৫), অ্যান আরবারের ডা. সুনীল মঞ্জিলা-ভার্গিস (৫৩), ডেট্রয়েটের রোমেল হার্ভে (৪৩) এবং গ্রেগরি স্পার্কস (৪২)। ৬ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং ১৪ আগস্ট তাদের অভিযোগপত্র সীলমোহর করা হয়। আসামিদের পক্ষে আদালতের রেকর্ডে কোনও আইনজীবী উপস্থিত হননি।
তাদের বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত, অপ্রয়োজনীয়ভাবে হাজার হাজার ওপিওয়েড প্রেসক্রিপশন প্রদান করে অবৈধ বিতরণের মাধ্যমে অর্থ উপার্জন করেন।
এই প্রেসক্রিপশনের মাধ্যমে অক্সিকোডোন, পারকোসেট, নরকো, অক্সিমরফোন, কোডিন ও প্রোমেথাজিনসহ উচ্চ আসক্তি-সৃষ্টিকারী ওষুধ অবৈধভাবে বাজারে ছড়িয়ে পড়ে। অভিযোগে বলা হয়েছে, তারা ৪ লাখেরও বেশি ডোজ শিডিউল II ওপিওয়েড বিতরণ করেন, যার বাজারমূল্য ৭ মিলিয়ন ডলারের বেশি। এছাড়া মেডিকেয়ার ও মেডিকেড প্রোগ্রাম থেকে ১ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ জালিয়াতি করা হয়।
মার্কিন অ্যাটর্নি গর্গন অভিযুক্তদের “সাদা পোশাকের মাদক ব্যবসায়ী” হিসেবে আখ্যায়িত করে বলেন, “তারা রোগীর সেবা করার শপথ ভঙ্গ করে ব্যক্তিগত লাভের জন্য বিপজ্জনক আসক্তি ছড়িয়েছে।”
এফবিআই ডেট্রয়েট বিভাগের ভারপ্রাপ্ত বিশেষ এজেন্ট রুবেন কোলম্যান বলেন, “জনস্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার কোনোভাবেই সহ্য করা হবে না।”
মামলাটি এফবিআই ও মার্কিন স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেল অফিসের যৌথ তদন্তে উদ্ঘাটিত হয়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন