আমেরিকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

শিশু যৌন নির্যাতনের অভিযোগে  মিশিগানের প্রাক্তন বাসিন্দা গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০১:০৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০১:০৭:০৫ পূর্বাহ্ন
শিশু যৌন নির্যাতনের অভিযোগে  মিশিগানের প্রাক্তন বাসিন্দা গ্রেপ্তার
জেমস কার্টার/Hillsdale County Sheriff's Office 

হিলসডেল, ১৫ আগস্ট : ২০০৮ সালে এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত মিশিগানের প্রাক্তন বাসিন্দা জেমস কার্টারকে হিলসডেল কাউন্টিতে ছয়টি গুরুতর অপরাধের অভিযোগে বিচারের জন্য আটক করা হয়েছে।
৬২ বছর বয়সী কার্টার, যিনি বর্তমানে জর্জিয়ার লরেন্সভিলে বসবাস করছেন। কিন্তু পূর্বে মিশিগানের ওগেমাউ কাউন্টির প্রেসকটে থাকতেন। তার বিরুদ্ধে প্রথম-ডিগ্রি অপরাধমূলক যৌন আচরণের চারটি এবং অনৈতিক উদ্দেশ্যে শিশু নির্যাতনের দুটি অভিযোগ আনা হয়েছে।
মিশিগান অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল জানিয়েছেন, মামলাটি অপারেশন সারভাইভার জাস্টিসের অংশ, যা মিশিগান অ্যাটর্নি জেনারেলের অফিস, স্থানীয় কাউন্টি প্রসিকিউটর এবং ইউএস মার্শাল সার্ভিসের যৌথ উদ্যোগ। এর লক্ষ্য পলাতক অভিযুক্তদের খুঁজে বের করা ও বিচারের মুখোমুখি করা।
কর্তৃপক্ষের অভিযোগ, ২০০৮ সালে কার্টার একজন নাবালক এবং অন্য একজন ভুক্তভোগীর বিরুদ্ধে যৌন নির্যাতন চালিয়েছিলেন। কার্টারের বিরুদ্ধে ২০১১ সালে হিলসডেল কাউন্টিতে অভিযোগ দায়ের করা হয়। তিনি জর্জিয়ায় অবস্থান করায় মার্কিন মার্শালরা তাকে খুঁজে মিশিগানে প্রত্যর্পণ করেছে।
মিশিগানের প্রথম সার্কিট আদালতে তার পরবর্তী শুনানি সোমবার অনুষ্ঠিত হবে। আদালতের রেকর্ড অনুযায়ী, কার্টারের বন্ড নির্ধারণ করা হয়েছে ১০০,০০০ ডলার। প্রথম-ডিগ্রি অপরাধমূলক যৌন আচরণের অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে।
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ