আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের গুজব উড়িয়ে দিল প্রশাসন

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০১:৫৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০১:৫৯:৫১ পূর্বাহ্ন
চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের গুজব উড়িয়ে দিল প্রশাসন
চট্টগ্রাম, ১৮ আগস্ট: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ে উপজেলা প্রশাসন তা ভিত্তিহীন বলে ঘোষণা করেছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনো কেউ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেনি।
চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরগুলো সনাতন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। প্রশাসন রবিবার (১৭ আগস্ট) মন্দির এলাকা পরিদর্শন করে নিশ্চিত করেছে, সেখানে মসজিদ নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং প্রশাসন এ ধরনের গুজব ছড়ানোর যে কোনো প্রচেষ্টা আইনানুগভাবে দমন করবে।
এ বিষয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহারও ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ঢাকার কিছু তরুণ আলেম সম্প্রতি তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। তারা সীতাকুণ্ঠের চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের কোনো পরিকল্পনা ব্যক্ত করেননি। তারা শুধু পর্যটকদের সুবিধার্থে ইকোপার্ক এলাকায় একটি ইবাদতখানার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন এবং এটি বাস্তবায়নের জন্য প্রশাসনের সঙ্গে পরামর্শের প্রয়োজন আছে।
মুফতি হারুন ইজহার সকলকে ভুল তথ্য প্রচারের মাধ্যমে ধর্মীয় উত্তেজনা না ছড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন। প্রশাসনও আশ্বস্ত করেছে, সীতাকুণ্ডবাসী সবসময় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে এবং এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ