আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প

ডিয়ারবর্নে আশুরা মিছিলে হুমকি : গার্ডেন সিটির যুবকের বিরুদ্ধে অভিযোগ

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১২:২৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১২:২৬:৫৬ অপরাহ্ন
ডিয়ারবর্নে আশুরা মিছিলে হুমকি : গার্ডেন সিটির যুবকের বিরুদ্ধে অভিযোগ
ডিয়ারবর্ন, ১৯ আগস্ট :  পুলিশ জানিয়েছে, গত সপ্তাহান্তে আয়োজিত আশুরা স্মরণে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগে গার্ডেন সিটির বাসিন্দা অ্যান্থনি ইয়ং (২৭) এর বিরুদ্ধে  অভিযোগ আনা হয়েছে। সোমবার ১৯তম জেলা আদালতে তাকে হাজির করা হয়। আদালত তাকে ৫,০০০ ডলার জরিমানা ও জিপিএস টিথার পরিধানের নির্দেশ দিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ন্যায়বিচারের দাবিতে ও মুসলিম ধর্মীয় উৎসব আশুরা উপলক্ষে আয়োজিত মিছিলে লোকজনকে ক্ষতি করার হুমকি দেন ইয়ং। কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ডিয়ারবর্নের মেয়র আবদুল্লাহ হাম্মুদ ও পুলিশ প্রধান ইসা শাহিন এক যৌথ বিবৃতিতে বলেন, “আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার হুমকির প্রতি শূন্য সহনশীলতা রয়েছে। যারা ভয় বা বিভেদ ছড়ানোর চেষ্টা করবে, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। নিরাপত্তা ও ঐক্য সবসময় প্রথমে আসবে।”
ওয়াশিংটন ডিসিভিত্তিক শিয়া মুসলিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাহাত হুসেন দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ডিয়ারবর্ন পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এটি ধর্মীয় স্বাধীনতার ওপর আক্রমণ এবং সম্প্রদায়কে আতঙ্কিত করার প্রচেষ্টা। আমরা অপরাধীর স্বচ্ছ বিচার দাবি করছি যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”
এদিকে ডিয়ারবর্নের কারবালা ইসলামিক এডুকেশনাল সেন্টারের আয়োজনে এবারের আরবাইন মিছিলে প্রায় ৪০ হাজার মানুষ অংশ নেন, যা তাদের ইতিহাসের বৃহত্তম সমাবেশ। আয়োজকরা জানিয়েছেন, সপ্তম শতাব্দীর ইসলামী নেতা ইমাম হুসেনের উত্তরাধিকার স্মরণে প্রতিবছর এই মিছিল অনুষ্ঠিত হয়।
আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের মিশিগান শাখার নির্বাহী পরিচালক দাউদ ওয়ালিদ বলেন, কারবালা সেন্টারে পূর্বেও ভাঙচুর ও হুমকির ঘটনা ঘটেছে। তার মতে, অভিযুক্তের বিরুদ্ধে জাতিগত ভীতি প্রদর্শনের অভিযোগ আনা উচিত। তিনি প্রসিকিউটরের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কোনও নাগরিককে তার আন্তরিক ধর্মীয় বিশ্বাসের কারণে ভয় দেখানো বা সহিংসতার হুমকি দেওয়ার সুযোগ নেই।” 
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম

নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম