আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

হবিগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:৪১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:৪২:৫৩ অপরাহ্ন
হবিগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড
হবিগঞ্জ, ২১ আগস্ট : নবীগঞ্জ উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্তরের কাছে আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনে বৃহস্পতিবার ভোরবেলা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে একটি লোকাল যাত্রীবাহী মিনিবাস (ঢাকা মেট্রো জ-১১-২৩০২) গ্যাস ভরার সময় যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, আগুনে ৯টি সিএনজি অটোরিকশা, ১টি মোটরসাইকেল এবং একটি বাসসহ স্টেশনের প্রায় ৫০% সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। শিখার হাত থেকে বাঁচতে ফিলিং স্টেশনের কিছু কর্মী আবাসিক ভবনের তৃতীয় তলা থেকে নিচে লাফ দেন, যার ফলে কয়েকজন আহত হন।
ফায়ার সার্ভিসের হবিগঞ্জ ইউনিটের কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সকাল ৬টায় খবর পেয়ে তিনটি ইউনিট—নবীগঞ্জ, বাহুবল ও ওসমানী নগর—দমকল বাহিনীর প্রচেষ্টায় সকাল ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনের সিনিয়র ইঞ্জিনিয়ার এম.এ. বাছিত জানিয়েছেন, আগুনের সূত্রপাত বাস থেকে হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব না হলেও, প্রাথমিকভাবে এটি কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা