আমেরিকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ

‘নেপো কিড’ ক্যাম্পেইনে কাঁপল নেপাল, ওলির বিদায়

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১২:৫০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১২:৫০:১৯ অপরাহ্ন
‘নেপো কিড’ ক্যাম্পেইনে কাঁপল নেপাল, ওলির বিদায়
ছবি : নিউজ অব নেপাল

কাঠমান্ডু, ৯ সেপ্টেম্বর : নেপালে অনিয়ম–দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের (জেন-জি) তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি পদত্যাগ করেছেন। মঙ্গলবার এক বিবৃতিতে নেপালের সচিবালয় এ তথ্য নিশ্চিত করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও নেপালি গণমাধ্যমও খবরটি প্রকাশ করেছে।
গত সোমবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও দীর্ঘদিনের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। কারফিউ উপেক্ষা করে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় তরুণেরা রাস্তায় নামেন। এ সময় তারা ক্ষমতাসীন জোটের শরিক নেপালি কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয়, কয়েকজন মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বাসভবনে হামলা চালান। এমনকি কিছু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
প্রচণ্ড চাপের মুখে সরকার মঙ্গলবার বিকেলে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিলেও বিক্ষোভ অব্যাহত থাকে। রাজনীতিবিদদের সন্তানদের আড়ম্বরপূর্ণ জীবনযাপনকে কেন্দ্র করে শুরু হওয়া ‘নেপো কিড ক্যাম্পেইন’ থেকে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি পার্লামেন্ট ভবনের ভেতরেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল।
এরপর স্থানীয় নেতারা এবং সেনাপ্রধান প্রধানমন্ত্রীর পদত্যাগের আহ্বান জানান। অবশেষে প্রবল বিক্ষোভের মুখে ওলি নতি স্বীকার করেন। এর আগে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও পদত্যাগপত্র জমা দেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন 

আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন