আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

শিব মন্দিরে গীতা পাঠ ও শ্রীনাম সংকীর্তনে ভক্তিময় আয়োজন

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৯:৫৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ১০:০২:১৭ অপরাহ্ন
শিব মন্দিরে গীতা পাঠ ও শ্রীনাম সংকীর্তনে ভক্তিময় আয়োজন শিব মন্দিরে গীতা পাঠ ও শ্রীনাম সংকীর্তনে ভক্তিময় আয়োজন
ওয়ারেন, ২১ ডিসেম্বর: শিব মন্দিরের চিফ কো-অর্ডিনেটর রতন হাওলাদার ও তাঁর পরিবারের উদ্যোগে আজ দুপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীমদ্ভগবত গীতা পাঠ ও শ্রীনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। আধ্যাত্মিক পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানসূচি অনুযায়ী দুপুর সাড়ে ১২টায় মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজার আয়োজন করা হয়। পরবর্তীতে দুপুর দেড়টায় শুরু হয় শ্রীমদ্ভগবত গীতা পাঠ এবং শ্রীনাম সংকীর্তন। গীতা পাঠ ও নামসংকীর্তনের মাধ্যমে ভক্তরা ভগবানের মহিমা কীর্তন করেন এবং ধর্মীয় চেতনায় নিজেদের নিবিষ্ট করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকল ভক্তদের মধ্যে সুস্বাদু মহাপ্রসাদ বিতরণ করা হয়। পুরো আয়োজনজুড়ে ভক্তিময় আবহ, শৃঙ্খলা ও আন্তরিকতার ছাপ ছিল স্পষ্ট। ভক্তবৃন্দ এ ধরনের ধর্মীয় আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই আয়োজন শিব মন্দিরে ধর্মীয় কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও সুসংহত করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সুধীজনরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ