আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প
দিনে একবার সেবনযোগ্য ওষুধ এফডিএ অনুমোদিত

মিশিগান গবেষকদের আবিষ্কারে লিউকেমিয়ায় নতুন দিগন্ত

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০৩:০৫:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০৩:০৫:০৯ পূর্বাহ্ন
মিশিগান গবেষকদের আবিষ্কারে লিউকেমিয়ায় নতুন দিগন্ত
ইউনিভার্সিটি অফ মিশিগানের প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক টমাস সিয়েরপিকি (বামে) এবং জোলান্টা গ্রেম্বেকা এই বছর তীব্র মাইলোয়েড লিউকেমিয়া ও NPM1 জেনেটিক মিউটেশন আক্রান্ত রোগীদের জন্য তৈরি ওষুধের এফডিএ অনুমোদন পেয়েছেন/Leisa Thompson, Michigan Photograohy

অ্যান আরবার, ২৩ ডিসেম্বর : কয়েক দশক আগেও অ্যাকিউট মাইলোয়েড লিউকেমিয়া (এএমএল)—অস্থিমজ্জা ও রক্তের একটি বিরল কিন্তু আগ্রাসী ক্যান্সার—আক্রান্ত রোগীদের জানানো হতো যে কার্যকর চিকিৎসার তেমন কোনো পথ নেই। তবে ইউনিভার্সিটি অফ মিশিগানের (ইউএম) দুই গবেষকের যুগান্তকারী গবেষণার ফলে সেই বাস্তবতা বদলাতে শুরু করেছে।
ইউএম-এর প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক জোলান্তা গ্রেমবেকা ও টমাস সিয়েরপিকির গবেষণার ভিত্তিতে তৈরি নতুন ওষুধ ‘কমজিফটি’ (KOMZIFTI) চলতি বছর যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর অনুমোদন পেয়েছে। এটি দিনে একবার সেবনযোগ্য একটি ওষুধ, যা অ্যাকিউট মাইলোয়েড লিউকেমিয়ার চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে।
এএমএল একটি দ্রুত বর্ধনশীল ও মারাত্মক রক্তের ক্যান্সার, যা যেকোনো বয়সের মানুষকে আক্রান্ত করতে পারে, তবে ৬০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এর প্রকোপ বেশি। নতুন এই ওষুধটি লিউকেমিয়ার বৃদ্ধি ঘটানো নির্দিষ্ট প্রোটিনগুলোর পারস্পরিক মিথস্ক্রিয়া বন্ধ করতে সহায়তা করে, যা চিকিৎসায় একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
আমেরিকান ক্যান্সার সোসাইটির বৈজ্ঞানিক পরিচালক ডগলাস হার্স্ট বলেন, ওষুধ আবিষ্কার করা সহজ কাজ নয়। এতে অনেক সময়, শ্রম ও অর্থের প্রয়োজন হয়। তিনি বলেন, প্রাথমিক গবেষণার জন্য ড. গ্রেমবেকা ও ড. সিয়েরপিকিকে সহায়তা করতে পেরে এসিএস গর্বিত। এই মৌলিক গবেষণাগুলোই পরে এফডিএ অনুমোদিত এই নতুন চিকিৎসা আবিষ্কারের পথ তৈরি করেছে।
আমেরিকান ক্যান্সার সোসাইটির মুখপাত্র অ্যাশলে নুনান জানান, এই দুই গবেষকই সংস্থাটির কাছ থেকে প্রাথমিক গবেষণার জন্য অনুদান পেয়েছিলেন।
পোল্যান্ডের রোকলাউ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পরিচয় হওয়া গ্রেমবেকা ও সিয়েরপিকি ২০০০-এর দশকের শুরুতে গবেষণার সুযোগ বিস্তারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করেন। সেখানেই তারা লিউকেমিয়ার বৃদ্ধির জন্য দায়ী প্রোটিন মিথস্ক্রিয়া বন্ধ করার সম্ভাব্য পথ খুঁজে পান।
গ্রেমবেকা বলেন, “প্রায় ১৮ বছর আগে পোস্টডক্টরাল গবেষক হিসেবে কাজ করার সময় আমরা দেখতে পাই যে কিছু নির্দিষ্ট লিউকেমিয়া উপপ্রকারে মেনিন নামের একটি প্রোটিনকে লক্ষ্যবস্তু করা যেতে পারে।”
তাদের মতে, যুক্তরাষ্ট্রে না এলে এই গবেষণা সম্ভব হতো না। সিয়েরপিকি বলেন, “আমরা এখানে বৈজ্ঞানিক স্বাধীনতা ও পর্যাপ্ত অর্থায়নের সুযোগ পেয়েছি, যা আমাদের গবেষণাকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে।”
চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, লিউকেমিয়া মূলত শ্বেত রক্তকণিকাকে প্রভাবিত করে। অস্থিমজ্জা অস্বাভাবিক শ্বেত রক্তকণিকা অতিরিক্ত উৎপাদন করলে রোগীর মধ্যে দীর্ঘস্থায়ী ক্লান্তি, বারবার নাক দিয়ে রক্তপাত, হাড়ের ব্যথা ও হঠাৎ ওজন কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, যদিও লিউকেমিয়া শিশুদের ক্যান্সারের সাথে সম্পর্কিত, এটি যেকোনো বয়সেই হতে পারে।
ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় ৬৭ হাজার নতুন লিউকেমিয়া রোগী শনাক্ত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এ রোগে প্রায় ২৩ হাজার ৫০০ মানুষের মৃত্যু হতে পারে। ২০১৭–২১ সময়কালে মিশিগানে প্রতি এক লাখে আনুমানিক ১৩.৮ জন লিউকেমিয়ায় আক্রান্ত ছিলেন, যা জাতীয় গড়ের কাছাকাছি। তবে ২০১৮–২২ সময়ে মিশিগানে লিউকেমিয়া মৃত্যুহার জাতীয় গড়ের তুলনায় কিছুটা বেশি ছিল।
নতুন এই ওষুধের অনুমোদন লিউকেমিয়া চিকিৎসায় আশার নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম

নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম