আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

রাজনৈতিক সংলাপ ও দায়িত্বশীলতার বার্তা : তারেক-নাহিদ বৈঠক

  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০২:১৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০২:১৫:০০ অপরাহ্ন
রাজনৈতিক সংলাপ ও দায়িত্বশীলতার বার্তা : তারেক-নাহিদ বৈঠক
ছবি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ফেসবুক পেইজ

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাত ৮টার পরে রাজধানীর সার্কিট হাউজে নাহিদের ড্রয়িংরুমে অনুষ্ঠিত এই সাক্ষাতে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন এবং দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
নাহিদ ইসলাম তারেক রহমানকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এছাড়া এনসিপি পক্ষ থেকে তাঁকে দলীয় প্রতীক শাপলা কলির ধাতব মূর্তি এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ আনাসের চিঠির ফ্রেমে বাঁধা প্রতিলিপি উপহার দেওয়া হয়। সাক্ষাৎকালে নাহিদ ইসলাম উল্লেখ করেন, নবগঠিত সংসদে জাতীয় নাগরিক পার্টি কার্যকর বিরোধী দল হিসেবে সরকারের জবাবদিহি নিশ্চিত করবে, তবে সংকট সমাধানে সংলাপের পথ সবসময় উন্মুক্ত থাকবে।
সংক্ষিপ্ত আলোচনায় নাহিদ ইসলাম নির্বাচনের পরবর্তী সময়ে নোয়াখালীর হাতিয়া, পঞ্চগড়সহ সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের ওপর সহিংসতা ও হামলা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি জুলাই-আগস্টের গণহত্যা মামলার রায় কার্যকর করা এবং বিগত হত্যাকাণ্ডের বিচার অব্যাহত রাখার বিষয়েও তারেক রহমানের প্রতি আহ্বান জানান।
আলোচনা শেষে রাত সোয়া ৯টার দিকে তারেক রহমান বাসা থেকে বের হয়ে যান। সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি। পরে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “তারেক রহমান ও নাহিদ ইসলাম আজ রাজনৈতিক সৌজন্যতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। নির্বাচনের ফলাফলের বিষয়ে কিছু প্রশ্ন থাকলেও এই সৌজন্যবোধ আমাদের কাছে গুরুত্বপূর্ণ।”
তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ