আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা

সমাজসেবায় আমেরিকা প্রবাসী মুক্তিযোদ্ধার অনন্য দৃষ্টান্ত

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০১:০৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০১:০৯:৪২ অপরাহ্ন
সমাজসেবায় আমেরিকা প্রবাসী মুক্তিযোদ্ধার অনন্য দৃষ্টান্ত
হবিগঞ্জ, ৯ এপ্রিল : হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রত্যন্ত এলাকার খাহুরা গ্রামের কল্যাণে নিবেদিত প্রাণ আমেরিকা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন খাঁন মানবসেবার আরেক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জন্য নিজের ৪৬ শতক জমি দান করেছেন।
প্রায় ১৭ লাখ ৫ হাজার টাকা মূল্যের এই জমিতে সরকার চাইলে বৃদ্ধ নিবাস, শিশু পরিবার, দুস্থ শিশু ও মহিলা পুনর্বাসন কেন্দ্র, ভবঘুরে আশ্রয়কেন্দ্র অথবা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন যেকোনো সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে। গতকাল দুপুরে চারাভাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জমির দানপত্র কবালা সম্পাদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জমিটি হস্তান্তর করা হয়।
মাধবপুর উপজেলার কালিকাপুর মৌজার ৭ নম্বর জেএল-এর এই জমির দলিল গ্রহীতা হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের নাম অন্তর্ভুক্ত করা হয়। বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন খাঁন নিজে দাতা হিসেবে কবালা সম্পাদন করেন। পরে তিনি দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র হবিগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরীর কাছে হস্তান্তর করেন। এ সময় মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইশমাম সাফিক চৌধুরী উপস্থিত ছিলেন।
দলিল সম্পাদনের পর বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন খাঁন বলেন, সমাজের কল্যাণে ব্যবহারের জন্যই তিনি জমিটি দান করেছেন। তিনি আশা প্রকাশ করেন, তার জীবদ্দশাতেই সরকার এই জমিতে একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলবে। আজীবন জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
হবিগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী বলেন, এই জমি দান একটি মহৎ উদ্যোগ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অনেক সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে, তবে হবিগঞ্জে এখনো বেশ কিছু প্রতিষ্ঠানের অভাব রয়েছে। এ জমিতে একটি উপযোগী প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রয়োজনীয় প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আশা করা যায়, জমিটি সমাজের কল্যাণে যথাযথভাবে ব্যবহার করা হবে।
প্রসঙ্গত, সমাজকল্যাণ মন্ত্রণালয়কে দানকৃত জমির পাশেই শিক্ষার আলো ছড়িয়ে দিতে বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন খাঁন প্রতিষ্ঠা করেছেন “রমিজ খান দাখিল মাদ্রাসা”। ৬২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের পাশাপাশি তিনি নিয়মিত অনুদান প্রদান করে আসছেন। তার পরিবারের ফাউন্ডেশন থেকে এলাকায় শিক্ষাবৃত্তি প্রদানসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া এলাকায় একটি কলেজ, একটি টেকনিক্যাল কলেজ এবং মাদ্রাসা সংলগ্ন জমিতে একটি মসজিদ নির্মাণের স্বপ্নও রয়েছে তার।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মাধবপুরে সড়কের পাশে ৭ হাজারের বেশি তালবীজ রোপণ

মাধবপুরে সড়কের পাশে ৭ হাজারের বেশি তালবীজ রোপণ