আমেরিকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী

চুনারুঘাটে ছাত্রী ধর্ষণের চেষ্টায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ১১:৫৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ১১:৫৪:৫৫ পূর্বাহ্ন
চুনারুঘাটে ছাত্রী ধর্ষণের চেষ্টায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
চুনারুঘাট (হবিগঞ্জ), ৯ মে : হবিগঞ্জের চুনারুঘাটে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ জুবায়ের আহমদ (২৪) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। রোববার (১০ মে) সকালে চুনারুঘাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আমকান্দি আবু হুরায়রা নুরানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত জুবায়ের আহমদ বাহুবল উপজেলার রামশ্রী গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মতো সে সকালে মসজিদে আরবি পড়তে যায়। নিয়মিত শিক্ষক অনুপস্থিত থাকায় বদলি শিক্ষক হিসেবে জুবায়ের আহমদ শিক্ষার্থীদের পাঠদান করছিলেন।
পাঠদান শেষে সকাল আনুমানিক ৮টার দিকে তিনি কয়েকজন ছাত্রীকে টিফিন বাটি ধোয়া ও মাদ্রাসা পরিষ্কার করার কথা বলে পাশের একটি ভবনে নিয়ে যান। পরে কৌশলে অন্য ছাত্রীদের বাইরে পাঠিয়ে দিয়ে ওই ছাত্রীকে নিজের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন।
একপর্যায়ে তিনি ছাত্রীকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্যে তার পরনের কাপড় খোলার চেষ্টা চালায়। এসময় ছাত্রীর চিৎকার এবং বাইরে থাকা অন্য সহপাঠীদের ডাকাডাকিতে লম্পট শিক্ষক জুবায়ের দরজা খুলতে বাধ্য হয়। ভিকটিম দৌড়ে বাড়িতে গিয়ে তার বাবাকে বিষয়টি অবগত করে। ভুক্তভোগী ছাত্রীর বাবা মোঃ জামাল মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই চুনারুঘাট থানা পুলিশের অভিযান চালিয়ে অভিযুক্ত জুবায়ের আহমদকে গ্রেফতার করে। ​চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,"নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি এবং আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক

গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক