আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ
চ্যাম্পিয়ন সুরমা বয়েস এফসি

বিশ্বকাপ আমেজে আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ফুটবল টুর্নামেন্ট

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৩:৩০:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৩:৩১:১৩ পূর্বাহ্ন
বিশ্বকাপ আমেজে আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ফুটবল টুর্নামেন্ট
আটলান্টিক সিটি, ১৯ জুন : ২০২৬ বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বিশ্ব ক্রীড়া উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘বেঙ্গল ক্লাব’। গত ১৭ জুন (বুধবার) দুপুর ২টায় আটলান্টিক সিটির ৩৩০১ ফেয়ারমাউন্ট অ্যাভিনিউস্থ বোট হাউস-সংলগ্ন মাঠে টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিটির পুলিশ প্রধান জেমস সারকোস, সিটির জননিরাপত্তা পরিচালক সীন রিগিন, লোকাল ৫৪ সভাপতি ডোনা ডি ক‍্যাপরিও, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, সাবেক কাউন্সিলম‍্যান আনজুম জিয়া প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। এক দিনের এই টুর্নামেন্টে স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্টে দর্শকদের উপস্থিতি ছিল আশাব্যঞ্জক ।
ফুটবল টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে । টুর্নামেন্টের ফাইনালে সুরমা বয়েস এফসি দল বেংগল টাইগারস দলকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অন্তু চৌধুরী ।
পুলিশ প্রধান জেমস সারকোস বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। অন‍্যান‍্যদের পুরস্কৃত  করেন বেঙ্গল ক্লাবের কর্মকর্তারা ।
ফুটবল টুর্নামেন্ট সফল করায় বেঙ্গল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলী চৌধুরী তান্নু, সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ, ক্রীড়া সম্পাদক মামুন ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক বাদল বাড়ৈসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ