আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০২:৫৭:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০২:৫৮:১৬ পূর্বাহ্ন
ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১
ডেট্রয়েট, ২৪ জুন : ডেট্রয়েটের ইন্টারস্টেট-৭৫ (I-75) মহাসড়কে উল্টো পথে গাড়ি চালানোর ঘটনায় সংঘটিত ভয়াবহ দুর্ঘটনায় এক নারী নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মিশিগান স্টেট পুলিশের (MSP) তথ্যমতে, মঙ্গলবার ভোরে রোজা পার্কস বুলেভার্ডের কাছে দক্ষিণমুখী I-75 মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ডেট্রয়েটের ৩৮ বছর বয়সী এক নারী নিহত হন। উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে সন্দেহভাজন চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ দেওয়া এক বার্তায় জানান, “এ পর্যন্ত তদন্তে এমন কোনো কারণ পাওয়া যায়নি, যার কারণে চালক ফ্রিওয়েতে উল্টো পথে গাড়ি চালাচ্ছিলেন। বিষয়টি এখনও তদন্তাধীন।”
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে ডিয়ারবর্ন স্ট্রিটের কাছে দক্ষিণমুখী I-75 মহাসড়কে একটি গাড়ি উল্টো পথে চলার বিষয়ে একাধিক জরুরি ফোনকল পাওয়া যায়। কয়েক মিনিট পর রোজা পার্কস বুলেভার্ড এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ এবং একটি গাড়িতে আগুন লাগার খবর আসে।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায়, দুর্ঘটনায় জড়িত একটি গাড়ি সম্ভবত সেই চালকের, যিনি উল্টো পথে গাড়ি চালাচ্ছিলেন। সংঘর্ষের পর একটি গাড়িতে আগুন ধরে যায়।  গ্র্যান্ড রিভার এলাকা দিয়ে গাড়িগুলোকে ফ্রিওয়ে থেকে সরিয়ে নেওয়া হয় এবং চালকদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
পরে মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (MDOT) জানায়, সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ডেট্রয়েট শহরের কেন্দ্রস্থলের কাছে রোজা পার্কস বুলেভার্ড সংলগ্ন ফ্রিওয়ের সব লেন পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর