আমেরিকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী

কিশোরী ভেবে সাক্ষাতে গিয়ে পুলিশের  জালে ৬০ বছর বয়সী ব্যক্তি

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০১:২৫:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০১:২৫:৪৫ পূর্বাহ্ন
কিশোরী ভেবে সাক্ষাতে গিয়ে পুলিশের  জালে ৬০ বছর বয়সী ব্যক্তি
ব্র্যাডলি কাইল মার্টিন/Oakland County Sheriff's Office 

ডিয়ারবর্ন হাইটস, ২৭ জুন : মিশিগানের ডিয়ারবর্ন হাইটসের ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে দুটি গুরুতর ফৌজদারি (ফেলোনি) অভিযোগ আনা হয়েছে। পুলিশের দাবি, তিনি যাকে একজন কিশোরী বলে বিশ্বাস করেছিলেন, তার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন।
ওকল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার নোভির ৫২-১ ডিস্ট্রিক্ট কোর্টে ব্র্যাডলি কাইল মার্টিনকে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে কম্পিউটার ব্যবহার করে অপরাধ সংঘটন এবং অনৈতিক উদ্দেশ্যে একটি শিশুকে প্রলুব্ধ বা উত্যক্ত করার অভিযোগ আনা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, একজন ম্যাজিস্ট্রেট তার জামিন ৭৫ হাজার ডলার নির্ধারণ করেছেন। আদালতের নথি অনুযায়ী, মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ জুলাই। দোষী সাব্যস্ত হলে কম্পিউটার ব্যবহার করে অপরাধ সংঘটনের অভিযোগে সর্বোচ্চ ১০ বছর এবং শিশুকে অনৈতিক উদ্দেশ্যে প্রলুব্ধ বা উত্যক্ত করার অভিযোগে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড হতে পারে। শুক্রবার পর্যন্ত আদালতের নথিতে মার্টিনের পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ করা হয়নি। 
কর্মকর্তারা জানান, অনলাইনে যোগাযোগের পর ১৩ বছর বয়সী এক কিশোরী বলে যাকে তিনি বিশ্বাস করেছিলেন, তার সঙ্গে দেখা করার চেষ্টা করেন মার্টিন। অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে ওকল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয়ের ডেপুটিরা তাকে গ্রেপ্তার করেন। কর্তৃপক্ষের দাবি, তিনি পরবর্তীতে হাইল্যান্ড টাউনশিপে ওই কথিত কিশোরীর সঙ্গে সাক্ষাৎ করার র চেষ্টা করেছিলেন।
ওকল্যান্ড কাউন্টির শেরিফ মাইকেল বুচার্ড শিশুদের অনলাইন শোষণ বা তাদের লক্ষ্য করে পরিচালিত সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “শিশুদের লক্ষ্য করে অপরাধমূলক আচরণকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স বা কঠোর। কেউ যদি জানতে পারেন বা সন্দেহ করেন যে কোনো ব্যক্তি একটি শিশুকে লক্ষ্যবস্তু করছে, তাহলে অবিলম্বে শেরিফের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করুন। আমরা প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করব এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করব।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন

চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন