আমেরিকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ

বাংলাদেশ সোসাইটি নির্বাচন : নিউইয়র্কে কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা

  • আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০১:৪১:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০১:৪১:০৭ পূর্বাহ্ন
বাংলাদেশ সোসাইটি নির্বাচন : নিউইয়র্কে কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা
নিউইয়র্ক, ১০ জুলাই ॥ নিউইয়র্কের ব্রঙ্কসে আসন্ন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পার্কচেস্টার বাংলাবাজারের গোল্ডেন প্যালেস মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল গাফ্‌ফার চৌধুরী। বাংলাদেশ সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারির সঞ্চালনায় অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক প্রার্থী সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, সাবেক সভাপতি রুহুল আমিন সিদ্দিকী, কাজী তোফায়েল, অধ্যাপক আব্দুল বাসিত, বাবুল চৌধুরী। সভায় ব্রঙ্কস এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুল মিয়া, মাইনউদ্দিন নটু, বেলাল উদ্দিন ফকরু, মামুন ইসলাম, কাজী হাসান, সৈয়দ মোহাম্মদ আনসার আলী, সুমন, কামাল আজাদ, মিয়া মোহাম্মদ দাউদ, বাহারুল ইসলাম শামীম, রাজ্জাক মুন্না, জালাল উদ্দিন, সৈয়দ পাভেল, নুরুল আলম জিকু, জুয়েল খান, মোশাহিদ চৌধুরী, জগলুল চৌধুরী, শেখ শফিকুর রহমান, হাজী লেইছ চৌধুরী, সুলায়মান, তুষার মোল্লা, আখতারুজ্জামান হ্যাপি, মীর মাহফুজ উল্লা সুমন, সিদ্দিক মিশরী, সিদ্দিক, মোস্তাকুর রহমান লিটন, মোজাফ্ফর, ফাহিম, ফকরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা উল্লেখ করেন বাংলাদেশ সোসাইটির বর্তমান কমিটি নির্বাচনে তাদের দেওয়া ইশতেহার অনুযায়ী কোনো কাজ করতে পারেনি। তারা বাংলাদেশীদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাই ভোটারদের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। সবশেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটির জাতীয় সম্মেলন : কার্ডিফে প্রস্তুতি সভা

গ্রেটার সিলেট কমিউনিটির জাতীয় সম্মেলন : কার্ডিফে প্রস্তুতি সভা